মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ
সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় সেই ওসি প্রত্যাহার লাইভ চলাকালীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু বরিশালের অলিম্পিক সিমেন্ট বন্ধ ঘোষণা, দিশেহারা তিন শত শ্রমিক! কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান

মোটরসাইকেল শোভাযাত্রায় গিয়ে দুর্ঘটনায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

সীমু দা
শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
মোটরসাইকেল শোভাযাত্রায় গিয়ে দুর্ঘটনায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল ফুটবল দলের সমর্থনে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মনসুর আলী দালাল বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইসমাইল (২৫) কুঞ্জেরহাট এলাকার চৌকিদার বাড়ির বাসিন্দা এবং মো. মাকসুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী ব্রাজিল দলের সমর্থনে শনিবার বোরহানউদ্দিন উপজেলা থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বোরহানউদ্দিন থেকে কুঞ্জেরহাট উপশহরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে উদয়পুর রাস্তার মাথায় পৌঁছায়।

এ সময় কুঞ্জেরহাট থেকে মোটরসাইকেলযোগে শোভাযাত্রায় অংশ নিতে আসেন মো. ইসমাইল। টগবী ইউনিয়নের উদয়পুর রাস্তার মাথার কাছে শোভাযাত্রার সঙ্গে যুক্ত হওয়ার সময় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ব্লকের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে শোভাযাত্রায় থাকা অন্যরা দ্রুত তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মো. ইসমাইলের মৃত্যু হয়।

বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পরিদর্শনে যায়। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By