মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

মাদক ও সন্ত্রাসমুক্ত নলদী ইউনিয়ন গড়ার লক্ষ্যে বিএনপির বিক্ষোভ মিছিল

সীমু দা
রবিবার, ১৪ জুন, ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95 %E0%A6%93 %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%A8%E0%A6%B2%E0%A6%A6%E0%A7%80 %E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নকে ফ্যাসিস্ট, সন্ত্রাস ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নলদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো।

রবিবার (১৪ জুন) বিকেলে ইউনিয়নের মিঠাপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে মিঠাপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি মিঠাপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিঠাপুর বাজারে এসে শেষ হয়। পরে বাজার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আশরাফুল বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুজ্জামান জামান।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান জামান বলেন, ‘নলদী ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও সমাজবিরোধী কর্মকাণ্ডের কোনো স্থান হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এসব অপতৎপরতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।,

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে ১৯৭১ সালের পরাজিত শক্তি জামায়াতে ইসলামী দেশে নানামুখী বিভ্রান্তি ও অশান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি দাবি করেন, জাতীয় বাজেটের বিরোধিতা করতে গিয়ে দলটি প্রকারান্তরে মদ, বিড়ি ও গাঁজার পক্ষে অবস্থান নিয়েছে। অথচ এবারের বাজেটে সাধারণ ও খেটে খাওয়া মানুষের স্বার্থ বিবেচনায় কৃষি খাতের উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।”

এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি শাহিদুজ্জামান আমল, নলদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু রাজ্জাক বিশ্বাস, লোহাগড়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. আতিয়ার বিশ্বাস, নলদী ইউনিয়ন পরিষদের মেম্বার মো. মিজানুর রহমান, মো. জাহাঙ্গীর খান, নলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জান্নাতুল বিশ্বাস, যুবদল নেতা মো. তরিকুল ইসলাম, ছাত্রদল নেতা মো. খায়রুল ইসলাম, মো. শফিকুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By