ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের মাল্টিমিডিয়া সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে ‘ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর নতুন কমিটি। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের বিএভিএস রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৮ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এনটিভি অনলাইন ও বাংলাদেশ বেতারের ভোলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক অধিকরণ ও ভোলা পোস্ট-এর মো. সোহেল। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি হারুন অর রশিদ শিমুল (দৈনিক বাংলাদেশের আলো) ও মেহেদী হাসান নোয়াব (দৈনিক ঘোষণা), সাংগঠনিক সম্পাদক মো. হাসনাইন আহাম্মেদ (বাংলা টিভি ডিজিটাল), কোষাধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া (দৈনিক আজকের ভোলা), সহ-সাধারণ সম্পাদক মো. আমির হামজা (দৈনিক বাংলাদেশ জনপদ ও ডেইলি ট্রাইবুনাল) এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাবুল রানা (দৈনিক ভোলা টাইমস)। সভায় বক্তারা বলেন, নবগঠিত এই সংগঠন ভোলার মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ এই প্ল্যাটফর্মের মাধ্যমে জেলার সাংবাদিকতায় ইতিবাচক পরিবর্তন আসবে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);