সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

আদানি প্ল্যান্ট চালু, স্বস্তিতে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ

সীমু দা
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A7%8E %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B9

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপ-এর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বন্ধ থাকা একটি ইউনিট পুনরায় চালু হয়েছে। ফলে এখন কেন্দ্রটির দুই ইউনিট থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাত পৌনে আটটা থেকে পুনরায় চালু হওয়া ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হতে শুরু করে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

পিডিবি সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল যান্ত্রিক ত্রুটির কারণে একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে গেলে প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়। সে সময় দুই ইউনিট মিলিয়ে প্রায় ১ হাজার ৪৯৯ মেগাওয়াট উৎপাদন হলেও দুপুরের পর তা কমে সাড়ে ৭০০ মেগাওয়াটে নেমে আসে, যা জাতীয় গ্রিডে চাপ সৃষ্টি করে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ-এর তথ্য অনুযায়ী, ত্রুটির সময় ইউনিটটির একটি বিয়ারিং থেকে অস্বাভাবিক শব্দ শোনা যায়। সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়াতে প্রকৌশলীরা দ্রুত উৎপাদন বন্ধ করে দেন। পরে ত্রুটি শনাক্ত করে মেরামত শেষে ইউনিটটি আবার চালু করা হয়।

ঝাড়খণ্ডের এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে মোট প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়, যা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয়। ২০২৩ সালের মার্চে প্রথম ইউনিট এবং জুনে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যুক্ত হয়।

এদিকে, আদানি গ্রুপের দাবি অনুযায়ী, বাংলাদেশের কাছে তাদের প্রায় ৬৮৮ মিলিয়ন ডলার পাওনা রয়েছে। প্রতিষ্ঠানটি এই বকেয়া দ্রুত পরিশোধের আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে, দীর্ঘদিন পরিশোধ না হলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এ বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-এর কাছে পাঠানো এক চিঠিতে আদানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রণব আদানি এ সতর্কবার্তা দেন।

তবে এই বকেয়া নিয়ে বিতর্ক রয়েছে। পিডিবির দাবি, আদানি কয়লার দাম বেশি ধরে বিদ্যুতের মূল্য নির্ধারণ করছে। এ কারণে উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে এবং বিষয়টি বর্তমানে সিঙ্গাপুরে সালিশ প্রক্রিয়ায় রয়েছে। আদানি জানিয়েছে, মোট পাওনার মধ্যে ৩৯৩ মিলিয়ন ডলার বিতর্কহীন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By