পরিবারের নারীপ্রধানদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পর এবার গৃহিণীদের রান্নার ঝামেলা কমাতে ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগের কথা জানান।
‘এলপিজি কার্ড’ কী?
এলপিজি কার্ড হলো একটি বিশেষ সুবিধাভিত্তিক কার্ড, যার মাধ্যমে নিবন্ধিত পরিবারের নারী সদস্যরা রান্নার জন্য সাশ্রয়ী মূল্যে বা ভর্তুকিসহ এলপিজি সিলিন্ডার গ্যাস পাবেন। রান্নার জ্বালানি সংগ্রহে নারীদের শারীরিক পরিশ্রম ও আর্থিক চাপ কমানোই এর মূল উদ্দেশ্য।
কারা এ সুবিধা পাবেন?
সরকারের ঘোষণায় বলা হয়েছে, এই কার্ডের প্রধান উপকারভোগী হবেন দেশের নারীসমাজ।
গ্রামীণ নারী: যারা এখনো লাকড়ি বা খড়কুটো দিয়ে রান্না করেন এবং ধোঁয়ার কারণে স্বাস্থ্যঝুঁকিতে থাকেন।
শহুরে নারী: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা, যাদের জন্য এলপিজি গ্যাসের উচ্চমূল্য বহন করা কঠিন।
কার্ডে কী কী সুবিধা থাকতে পারে?
যদিও পূর্ণাঙ্গ নীতিমালা প্রক্রিয়াধীন, তবে প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এ কার্ডে যে বিষয়গুলো থাকার সম্ভাবনা রয়েছে, সেগুলো হলো— কার্ডের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ গ্যাস বা সিলিন্ডার সুবিধা পাওয়া যাবে; বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে গ্যাস ক্রয়ের সুযোগ থাকবে; ডিলার বা নির্দিষ্ট পয়েন্ট থেকে কার্ড প্রদর্শন করে দ্রুত সিলিন্ডার সংগ্রহ বা রিফিল করা যাবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);