বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদনে গুরুত্বপূর্ণ নতুন নিয়ম

সীমু দা
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81 %E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE

দীর্ঘ দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভারতের পর্যটন ভিসা চালু হচ্ছে। আগামী ২৮ জুন থেকে আনুষ্ঠানিকভাবে এই ভিসা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে এবার ভিসা আবেদনের প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের কাগজপত্র জমা দেওয়ার অন্তত একদিন আগে আইভ্যাক (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা—এই পাঁচটি কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে।

আবেদনের প্রথম ধাপ হলো অনলাইনে ভিসা ফরম পূরণ। নির্ধারিত ওয়েবসাইটে ফরম পূরণ করে সেটি পিডিএফ আকারে ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্রের পিডিএফ ফাইল আইভ্যাকের পোর্টালে আপলোড করে অ্যাপয়েন্টমেন্টের জন্য নিবন্ধন করতে হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে। আপলোড করা ফাইলটি ৩০ দিনের বেশি পুরোনো হলে বা সম্পাদিত হলে আবেদন বাতিল হতে পারে।

নিবন্ধনের সময় আবেদনপত্রে ব্যবহৃত ইমেইল ঠিকানা দিতে হবে। ইমেইল ও মোবাইলে পাঠানো পৃথক দুটি ওটিপি দিয়ে অ্যাকাউন্ট যাচাই করার পর সাইন-আপ সম্পন্ন হবে। পরে লগইন করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত হলে আবেদনকারী পুনরায় লগইন করে নির্ধারিত সময় দেখতে পারবেন। প্রয়োজনে একবার সময় পরিবর্তনের সুযোগ থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে ১,৫০০ টাকা প্রসেসিং ফি পরিশোধ করতে হবে। পর্যটন ভিসার জন্য আলাদা ফি না থাকলেও এই চার্জ বাধ্যতামূলক।

আবেদনের সময় কমপক্ষে ৬ মাস মেয়াদি এবং অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকা মূল পাসপোর্ট জমা দিতে হবে। সঙ্গে পাসপোর্টের প্রথম চার পাতার কপি, সব পুরোনো পাসপোর্ট, সাম্প্রতিক ২×২ ইঞ্চি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি এবং ছয় মাসের কম পুরোনো ইউটিলিটি বিলের কপি জমা দিতে হবে। প্রয়োজনীয় কোনো নথি অনুপস্থিত থাকলে আবেদন অসম্পূর্ণ হিসেবে বিবেচিত হবে।

পেশার প্রমাণ হিসেবে চাকরিজীবীদের জন্য এনওসি বা কর্মস্থলের চিঠি, শিক্ষার্থীদের জন্য আইডি কার্ড এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স লাগবে। আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে প্রতি আবেদনের সঙ্গে ১৫০ ডলার সমমূল্যের বিদেশি মুদ্রা এনডোর্স বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি অথবা পর্যাপ্ত ব্যালেন্সসহ হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইলে এসএমএস পাঠিয়ে জানানো হবে এবং সেই অনুযায়ী আইভ্যাক থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By