কুমিল্লা জেলার সকল থানার মধ্যে ডিসেম্বর ২০২৫ মাসে সর্বাধিক মাদকদ্রব্য উদ্ধার করে জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মেহেদী।
রোববার (১৮ জানুয়ারি) কুমিল্লা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে অবস্থিত শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে সম্মাননা ও অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কল্যাণ সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী। সভায় জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা তাঁদের নানাবিধ সমস্যা ও মতামত পুলিশ সুপারের সামনে উপস্থাপন করেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সেসব বক্তব্য শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সুপার সকলকে সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশনা মেনে চলা, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় ডিসেম্বর ২০২৫ মাসে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারকে সম্মাননা প্রদান করা হয়। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের মাঝে অর্থ পুরস্কার বিতরণ করা হয় এবং ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য তাঁদের অনুপ্রাণিত করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের স্বীকৃতির ক্ষেত্রে অর্থ পুরস্কারের পরিমাণ বৃদ্ধির আহ্বান জানান পুলিশ সুপার।
কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) পংকজ বড়ুয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);