শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের শীর্ষ ৩ নেতার বিরুদ্ধে অনুদানের অর্থ কেলেঙ্কারির অভিযোগ

সীমু দা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%88%E0%A6%B7%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%80 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7 %E0%A7%A9 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5 %E0%A6%95%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৩ নেতাদের বিরুদ্ধে অবৈধভারে নির্বাচিত কমিটি বিলুপ্ত, অনুদানের তথ্য ও খরচের বিবরণী গোপন রেখে অর্থ কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন সংগঠনের সদ্য বিলুপ্ত কমিটির মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা। এসময় তিনি কোনো অনিয়ম প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা এ দাবি জানান। অভিযুক্তরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরে কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে। সেখানে একটি অনলাইন মিটিং-এর আয়োজন করা হয়। সেই অনলাইন মিটিংয়ে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম, এত বড় কর্মসূচির অর্থায়ন কিভাবে হবে। সেই প্রশ্নের উত্তরে জানানো হয়, ব্যক্তিগত খরচে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কিন্তু পরবর্তীতে কোন ব্যক্তি, সংগঠন বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে ফান্ড গ্রহণ করা হয়েছে এবং তা কিভাবে ব্যয় করা হয়েছে—তা কেন্দ্রীয় মুখপাত্র হওয়া সত্ত্বেও আমার কাছে, আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটির সদস্যদের কাছে গোপন রাখা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গত ১২ তারিখ কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে স্বীকার করতে বাধ্য হয় যে একটি ফাউন্ডেশনের মাধ্যমে তারা কমপক্ষে এক কোটি টাকা সংগ্রহ করেছে। এখানে গুরুতর প্রশ্ন হচ্ছে, সংগঠনের কর্মসূচির জন্য গোপনে অর্থ সংগ্রহ করা সরাসরি অন্যায়। কেন্দ্রীয় কমিটিকে কেন অন্ধকারে রাখা হচ্ছে? আমরা বারবার প্রশ্ন করেছি, কিন্তু আমাদের জানানো হয়নি। আমাদেরকে অন্ধকারে রেখে এই অর্থ তারা অপব্যবহার করেছে। এই অর্থের স্বচ্ছ কোন হিসাব আমরা এখন পর্যন্ত পাইনি।’

এসময় কেন্দ্রীয় মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা হিসাব গোপন রাখার এই প্রক্রিয়া পরিকল্পিত আর্থিক অনিয়ম এবং সম্ভাব্য আত্মসাতের ইঙ্গিত বহন করে, বলে বক্তব্যে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ‘আমরা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি দিয়েছি, যাতে গণভোটের প্রচারণার জন্য কত টাকা সংগ্রহ করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে। আশা করছি দ্রুতই আমরা তথ্য পাব এবং এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা বলেন, ‘বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিরপেক্ষ অডিট পরিচালনা করা হোক এবং যদি কোনো অনিয়ম প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By