সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

লোডশেডিং নিয়ে সুখবর দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সীমু দা
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A1%E0%A6%B6%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0

আগামী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, ‘বর্তমানে রক্ষণাবেক্ষণের কারণে উৎপাদনে পিছিয়ে থাকা কিছু বিদ্যুৎকেন্দ্র দ্রুত পূর্ণ সক্ষমতায় ফিরে আসবে। এতে আগামী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে।’

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, দেশের জ্বালানি খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সমন্বিত ও সমাধানমুখী নানা পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে খুব শিগগিরই পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘স্বীকার করতে কোনো দ্বিধা নেই, এই উত্তপ্ত গরমে গ্রীষ্মে আমাদের অনেককেই বিদ্যুৎ সমস্যায় নাজেহাল হতে হচ্ছে। স্পষ্টতই এই সমস্যা একদিনের নয়। এই পুঞ্জীভূত সমস্যার দায় কোনোভাবেই বর্তমান নির্বাচিত সরকার কিংবা কারো নয়। বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনার দায় আমাদের সবাইকে নিতে হচ্ছে। আর তাই বর্তমানে উৎপাদন ক্ষমতা কাগজে-কলমে অনেক বেশি থাকলেও বাস্তবতার সঙ্গে সেটির গরমিল রয়েছে।’

তিনি বলেন, ‘বুধবার (২২ এপ্রিল) বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল প্রায় ১৬ হাজার মেগাওয়াট। তার বিপরীতে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। অর্থাৎ আমাদের ২ হাজার ৮৬ মেগাওয়াট লোডশেডিং করতে বাধ্য হতে হয়েছে। এ ক্ষেত্রে সরকার একটি নীতি প্রথম থেকেই গ্রহণ করেছিল। ফসল ওঠার মৌসুমে কোনোভাবেই কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং ফসলের ক্ষেতে সেচের জন্য পর্যাপ্ত ডিজেল ও বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সেটি নিশ্চিত করবার জন্য চেষ্টা করে যাচ্ছি।’

চলমান তীব্র গরমে লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে এজন্য তিনি সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By