বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর

বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা

সীমু দা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%97%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%96%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE

বরিশাল নগরীতে প্রেমিকের বাসায় গিয়ে খুন হয়েছেন সানজিদা কবির আনিতা (১৯) নামের এক তরুণী। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে প্রেমিক মইনুল ইসলাম হিমু।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে নগরীর পশ্চিম বগুড়া রোড এলাকার রাফি মঞ্জিলের ৬ষ্ঠ তলার ভাড়াটিয়া হিমুর বাসা থেকে খুন হওয়া তরুণীর মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

নিহত আনিতা পাশের অক্সফোর্ড মিশন রোড এলাকার ইয়াসমিন মঞ্জিলের বাসিন্দা মো. মহসীনের ছোট মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে ওই তরুণীকে হত্যা করা হয়েছে।

স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, আনিতার সাথে হিমুর দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। আর এ নিয়ে আনিতার পরিবার প্রায়ই তাকে হিমুর থেকে দূরে থাকতে বলতো।’

নিহতের বড় বোন আজিমুন কবির অর্পিতা জানান, গত দেড় মাস ধরে হিমুর সাথে তার বোনের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বৃহস্পতিবার সকাল ১০ টার পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে বিকেলে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন হিমুর বাসায় তার বোনের লাশ পাওয়া গিয়েছে।

নিহতের স্বজনরা আরও জানান, ঝালকাঠি পৌর এলাকার কাটপট্টির বাসিন্দা মিল্টন আকনের ছেলে হিমু এর আগেও নিজের স্ত্রীকে হত্যা করেছিলেন। সেই মামলায় পার পেয়ে আবার নিজের প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে খুন করেন।

এদিকে মইনুল ইসলাম হিমুর মা ফাতেমা বেগম জানান, তিনি দুপুরে বাসায় এসে রুমে তালা খুলে আনিতার লাশ খাটে দেখতে পান। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানালে তারা এসে পুলিশকে খবর দেয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, নিহতের গলায় ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

ওসি আরও জানান, ‘প্র‍েমিক হিমুকে ধরতে তথ্য প্রযুক্তির সহায়তার পাশাপাশি ইতিমধ্যে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে।’



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By