শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ
লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নোবিপ্রবিতে মিলাদ 

সীমু দা
শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%87%E0%A6%97%E0%A6%AE %E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B0%E0%A7%81%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%97%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ শেষে সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি বলেন, অনেকেই জীবনের কোনো এক পর্যায়ে পরিবার কিংবা সন্তানের জন্য আপস করতে বাধ্য হন। কিন্তু বেগম খালেদা জিয়া ছিলেন ব্যতিক্রম। তিনি জীবনের কোনো পর্যায়ে অন্যায়ের সঙ্গে আপস করেননি।

ট্রেজারার আরও বলেন, ইসলামে অন্যায়ের প্রতিবাদ করার নির্দেশনা রয়েছে, সক্ষম হলে শক্তি দিয়ে, তা না পারলে ভাষায়, আর তাও সম্ভব না হলে অন্তরে ঘৃণা করার মাধ্যমে। বেগম খালেদা জিয়া নিজের সামর্থ্য, মেধা ও দৃঢ় অবস্থান দিয়ে আজীবন অন্যায়ের প্রতিবাদ করে গেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আপসহীন থেকেছেন। আমরা মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করি এবং জান্নাত নসিবের দোয়া করি।

মিলাদ ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ. এফ. এম. আরিফুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By