কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু উইন্ডসরের প্রাক্তন প্রেমিকা লেডি ভিক্টোরিয়া হার্ভে। তাঁর দাবি, এপস্টেইন আদৌ মারা যাননি; তিনি এখনো জীবিত। শনিবার (৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস এ তথ্য প্রকাশ করে।
লেডি ভিক্টোরিয়া বলেন, এপস্টেইন বেঁচে আছেন এবং ভালোই আছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তাকে ‘ট্রিপ ভ্যান’-এ করে কারাগার থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। এলবিসি’র উপস্থাপক টম সোয়ারব্রিকের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক দাবি করেন।
তিনি আরও বলেন, “সত্যি বলতে, আমার কখনোই মনে হয়নি এপস্টেইন মারা গেছেন। আমি বিশ্বাস করি না যে তিনি আত্মহত্যা করেছেন। আমার ধারণা, তিনি ইসরায়েলে পালিয়ে গেছেন।”
উল্লেখ্য, ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে জেফরি এপস্টেইনের মৃত্যুর খবর জানানো হয়। তবে তার মৃত্যু ঘিরে শুরু থেকেই নানা জল্পনা ও বিতর্ক রয়েছে। কারাগার কর্তৃপক্ষের দাবি, ২০১৯ সালের ১০ আগস্ট সকাল ৬টা ৩০ মিনিটে তাকে সেলে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং পরে জানানো হয় যে তিনি আত্মহত্যা করেছেন।
তবে এপস্টেইনের ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল বলে বিভিন্ন রিপোর্টে পাওয়া যায়।
এদিকে সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, জেফরি এপস্টেইন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষিত এজেন্ট ছিলেন। এ ছাড়া কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, এপস্টেইন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশের গোয়েন্দা সংস্থার চর ছিলেন।
‘লম্বা সুইডিশ ব্লন্ড’ নারীর প্রস্তাব, কুখ্যাত এপস্টেইন নথিতে ভারতীয় ধনকুবের ‘লম্বা সুইডিশ ব্লন্ড’ নারীর প্রস্তাব, কুখ্যাত এপস্টেইন নথিতে ভারতীয় ধনকুবের
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত দুই মাসে জেফরি এপস্টেইন ঘিরে যৌন পাচার–সংক্রান্ত তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এনিয়ে প্রতিনিয়ত বিভিন্ন দেশে তোলপাড় চলছে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);