সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ
সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ভিনি না নিয়ে কেন গিমারাইস পেনাল্টি নিলেন, ব্যাখ্যা দিলেন কোচ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

বিদ্যুৎহীন বরগুনা বাস টার্মিনাল, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সীমু দা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A7%8E%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%B0%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%9A%E0%A6%B0%E0%A6%AE %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7

বরগুনা বাস মালিক সমিতি ও পৌর কর্তৃপক্ষের টানাপোড়েনের জেরে এক সপ্তাহ ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে বরগুনা পৌর বাস টার্মিনাল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিক, চালক, হেলপার, টিকিট কাউন্টার পরিচালনাকারী এবং প্রতিদিন টার্মিনাল ব্যবহারকারী সাধারণ যাত্রীরা।

জানা গেছে, বিদ্যুৎ বিল পরিশোধ এবং সংযোগের দায়িত্ব নিয়ে বাস মালিক সমিতি ও পৌর কর্তৃপক্ষের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়। এরই জেরে গত এক সপ্তাহ ধরে টার্মিনালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সন্ধ্যার পর পুরো টার্মিনাল অন্ধকারে ডুবে থাকায় নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। একই সঙ্গে টিকিট বিক্রি, যাত্রীসেবা এবং অন্যান্য কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

পরিবহন শ্রমিকরা জানান, রাতে আলো না থাকায় যাত্রীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। নিরাপত্তার অভাবে অনেক যাত্রী সন্ধ্যার পর টার্মিনালে অবস্থান করতে চান না। বিদ্যুৎ না থাকায় ফ্যান, মোবাইল চার্জিং এবং প্রয়োজনীয় অন্যান্য বৈদ্যুতিক সেবাও বন্ধ রয়েছে।

যাত্রীরা বলেন, জেলার একটি গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল দীর্ঘদিন বিদ্যুৎহীন থাকা অত্যন্ত দুঃখজনক। সংশ্লিষ্ট দুই পক্ষের বিরোধের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।

পৌর বাস টার্মিনালের নৈশপ্রহরী মো. মকবুল হোসেন বলেন, এত বড় একটি বাস টার্মিনাল অন্ধকারে পাহারা দেওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। এখানে যাত্রী ছাড়াও অনেক দর্শনার্থী আসেন। বিদ্যুৎ না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

রাতে যাত্রী পরিবহনকারী অটোরিকশাচালক গোবিন্দ বলেন, আমরা সারা রাত দূরপাল্লার বাসের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিই। কিন্তু দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় পুরো টার্মিনাল অন্ধকারে ডুবে আছে। গাড়ি রেখে কোথাও যেতে পারি না। ব্যাটারি চুরির আশঙ্কায় সবসময় আতঙ্কে থাকতে হয়।

শিমুল নামে এক যাত্রী বলেন, বাস টার্মিনালের পরিবেশ আগে অনেক সুন্দর ছিল। কিন্তু দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় পানির সংকট দেখা দিয়েছে। ফলে শৌচাগার ব্যবহার করা যাচ্ছে না এবং চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। সাধারণ যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। পৌর কর্তৃপক্ষের উচিত দ্রুত এই সমস্যার সমাধান করা।

এ বিষয়ে বাস মালিক সমিতির নেতারা জানান, বিদ্যুৎ সংযোগ ও বকেয়া বিলের বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে সমাধানের চেষ্টা চলছে।

বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হাসান সোহাগ বলেন, পৌর কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি দ্রুত মীমাংসার জন্য আমরা উদ্যোগ নিয়েছি।

পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বাস টার্মিনালের প্রায় ৩ লাখ ৮৮ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ বিভাগ সংযোগ বিচ্ছিন্ন করেছে। পৌর প্রশাসন ও বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, আজকের মধ্যেই সমস্যার সমাধান হবে।

বরগুনা পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ৩ লাখ ৮৮ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে পৌর প্রশাসনের পক্ষ থেকে বিল পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। বিল পরিশোধ হলে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হতে পারে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By