বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে জামায়াতের গভীর উদ্বেগ

সীমু দা
রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন
%E0%A7%AA%E0%A7%A8%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%A6%E0%A7%87 %E2%80%98%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6

পশ্চিমবঙ্গের শমীক ভট্টাচার্য বাংলাদেশের খুলনা ও যশোর অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার যে মন্তব্য করেছেন, তা উসকানিমূলক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৯ মার্চ) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, এ ধরনের বক্তব্য বাংলাদেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের পরিপন্থী। তিনি আরও অভিযোগ করেন, এই মন্তব্য আন্তর্জাতিক নীতি ও প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্কের ওপর আঘাত হেনেছে এবং এতে চরমপন্থী মনোভাবের প্রতিফলন ঘটেছে।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক স্বার্থে সীমান্ত ইস্যুকে উসকে দেওয়ার চেষ্টা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। পাশাপাশি সীমান্ত এলাকায় ভারতের বিভিন্ন কর্মকাণ্ড—যেমন সামরিক তৎপরতা, স্যাটেলাইট নজরদারি ও ধর্মীয় উসকানি—বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে বলেও দাবি করা হয়। এর ফলে সীমান্তবর্তী জনগণের মধ্যে উদ্বেগ ও অস্থিরতা বাড়ছে বলেও উল্লেখ করা হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে ভারতীয় রাজনৈতিক নেতৃত্বকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শমীক ভট্টাচার্য্যের মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করার দাবি জানানো হয়।

বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি এ ধরনের বক্তব্যের কড়া প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে বলা হয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান নিতে হবে এবং আঞ্চলিক শান্তি ও সহযোগিতা জোরদার করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By