বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে: রিজভী

সীমু দা
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%8F%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98 %E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8 %E0%A6%93 %E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%AD%E0%A7%80

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগ ও রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। তাই পরাজিত শক্তির সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে সবসময় সতর্ক থাকতে হবে।

রথযাত্রা উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় কাজ করছে। এ কারণে সরকারকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র ও ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা হতে পারে। এসব অপচেষ্টা প্রতিহত করতে দলের চেয়ারম্যানের নির্দেশনায় নেতাকর্মীদের পাহারাদারের মতো দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

রিজভী বলেন, রথযাত্রা ছাড়াও অতীতের দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে বিএনপি নেতাকর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থেকেছে এবং এবারও একইভাবে সহযোগিতা করবে। তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে উসকানি সৃষ্টি বা রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ আজ ঐক্যবদ্ধ। অতীতের বিভাজনের রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে এবং বিভিন্ন ধর্মীয় উৎসবে সব সম্প্রদায়ের অংশগ্রহণ সেই ঐক্যেরই প্রমাণ। তাঁর মতে, কোনো অপশক্তিই আর এই জাতীয় ঐক্যকে দুর্বল করতে পারবে না।

সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, প্রধানমন্ত্রী দেশকে সামগ্রিক উন্নয়নের পথে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন। বিএনপিও সেই প্রচেষ্টায় ভূমিকা রাখবে বলে তিনি জানান। পাশাপাশি অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকেও দেশের স্বার্থে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং পর্যায়ক্রমে হেলথ কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি খাল পুনঃখননের মাধ্যমে নদী-নালার নাব্যতা ফিরিয়ে এনে বর্ষাকালে পানি সংরক্ষণ, শুষ্ক মৌসুমে সেচ সুবিধা এবং মৎস্য চাষের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং কর্মসূচির কথাও উল্লেখ করেন রিজভী। তিনি জানান, দেশের প্রায় ১৫০টি উপজেলায় প্রায় ৩০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিফিন সরবরাহ করা হচ্ছে।

এ সময় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম এবং ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By