মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আয়োজিত উঠান বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে হামলাকারীরা মাদক বিক্রির সাথে জড়িত রয়েছে।
এ সময় এলাকাবাসী হামলকারী তিনজনকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানি এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয়রা মাদকসেবী ও মাদক বিক্রেতা কামাল সরদার, তার স্ত্রী নাসিমা বেগমের বোনের মেয়ে নুপুর, তার ছেলে নাঈমের অরজাকতার প্রতিবাদে উঠান বৈঠকের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ আলম শেখ, ইউপি সদস্য রেহেনা বেগম, বরিশাল সিটি কলেজের প্রভাষক কাওসার হোসেন, চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হান্নান, স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আবু জাফর, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বৈঠকের মাঝামাঝি সময় কামাল সরদারের নেতৃত্বে তার সহযোগিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে তিনজনকে আটক করে কাউনিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ওইদিন রাতে বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রতিটি এলাকায় মাদক বিক্রেতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। কোন মাদক বিক্রেতাকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);