তীব্র শৈত্যপ্রবাহ ও সূর্যের অনুপস্থিতিতে বরগুনা জেলায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ। যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন, তাদেরও কাঁপতে কাঁপতে চলাচল করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিনের ন্যায় রোববার (২৮ ডিসেম্বর) বরগুনা জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার এর নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, এনডিসি এবং সহকারী কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান।
প্রশাসনের একটি দল যানবাহনে করে বরইতলা ফেরিঘাট এলাকায় পৌঁছে খেয়া পারাপার করে মাঝি, স্থানীয় বাসিন্দা, পথচারী ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন। সেখান থেকে বরগুনা শহরমুখী সড়কের বিভিন্ন স্থানে দ্বারে দ্বারে গিয়ে শীতার্ত মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। সন্ধ্যার দিকে বরগুনা কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝেও কম্বল বিতরণ করা হয়। এদিন মোট প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। যদিও গতকাল অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিলেছিল, তবে তা ছিল ক্ষণস্থায়ী। সারাদিন সূর্য ঢাকা পড়ায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মজীবী মানুষসহ সাধারণ জনগণ ঘরবন্দি থাকতে বাধ্য হন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, শীতের এই দুর্যোগপূর্ণ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের অগ্রাধিকার। শীতের তীব্রতা অব্যাহত থাকলে এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
জেলা প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেন, শীতকালজুড়ে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);