বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

বগুড়ার শেরপুরে ‘ধর্ম শ্বশুর’ কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

সীমু দা
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E2%80%98%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE %E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%83%E0%A6%95 %E0%A6%97%E0%A7%83%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%A7%E0%A7%82%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

বগুড়ার শেরপুরে এক গৃহবধূকে (২১) ধর্ষণের অভিযোগে তাঁর ‘ধর্ম শ্বশুর’ মো. আশরাফ আলীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (৮ জুলাই) গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃত আশরাফ আলী শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে গত প্রায় তিন মাস ধরে ঢাকায় অবস্থান করছেন। তারা আন্দিকুমড়া গ্রামে মো. বাদশার বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। একই ঘরের মাঝখানে পর্দা দিয়ে একপাশে ওই দম্পতি এবং অন্যপাশে আশরাফ আলী ও তাঁর স্ত্রী বসবাস করতেন। প্রতিবেশী ও একই ঘরে বসবাসের সুবাদে আশরাফ আলীর সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে এবং তিনি ওই গৃহবধূর ‘ধর্ম শ্বশুর’ হিসেবে পরিচিত পান।

গত ১ জুলাই আশরাফ আলীর স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। ঘর ফাঁকা থাকার এই সুযোগে গত ৫ জুলাই রাতে আশরাফ আলী ওই গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি তাঁর ওপর ঘটা পাশবিক নির্যাতনের কথা প্রকাশ করেন। ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত আশরাফ আলী এলাকা থেকে পালানোর চেষ্টা করেন।

তবে গত ৭ জুলাই বিকেলে স্থানীয়রা কৌশলে তাঁকে ডেকে এনে আটকে রাখেন। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করলে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশরাফ আলীকে আটক করে এবং ভুক্তভোগী নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শেরপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া ও মামলার পরবর্তী আইনি কার্যক্রম বিধি মোতাবেক চলমান রয়েছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By