জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
সংসদ সচিবালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত সংসদীয় স্থায়ী কমিটিতে তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি ব্যয়, হিসাব নিরীক্ষা এবং আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর ও স্বচ্ছ করার লক্ষ্যে কমিটিটি গঠন করা হয়েছে। এ কমিটির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম ও মহাহিসাব নিরীক্ষকের প্রতিবেদনের বিষয়গুলো পর্যালোচনা করা হবে।
কুড়িগ্রাম-১ আসনের জনগণের প্রতিনিধিত্বকারী হিসেবে অধ্যাপক আনোয়ারুল ইসলামের এ অন্তর্ভুক্তিকে এলাকাবাসী ইতিবাচকভাবে দেখছেন। সংশ্লিষ্টদের মতে, জাতীয় পর্যায়ে আর্থিক জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);