বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বগুড়ার গাবতলীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

সীমু দা
রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95 %E0%A6%87%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

বগুড়ার গাবতলী উপজেলায় একটি শ্যালো মেশিন ঘরের পাশ থেকে মো. আব্দুল লতিফ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা (হিন্দু পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ ওই গ্রামের মৃত মোবারক আলী আকন্দের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল লতিফ প্রতিদিনের ন্যায় শনিবার রাতে খাবার শেষ করে নিজ শ্যালো মেশিন ঘরে ঘুমাতে যান। রোববার সকালে গ্রামের ‘বিয়ের গাছ’ নামক স্থানের উত্তর পাশে একটি শ্যালো মেশিন ঘর সংলগ্ন ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিবারের দাবি, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে সারিয়াকান্দি ও গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিব হোসেন, এসআই মো. মজিবর রহমান ও এসআই মোহাম্মদ আসিফ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে। পুলিশ ইতোমধ্যে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিব হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By