শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ফের সোনার দামে বড় পতন

সীমু দা
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
%E0%A6%B8%E0%A6%AC %E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%AD%E0%A7%87%E0%A6%99%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8

মধ্যপ্রাচ্যে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা বৃদ্ধি এবং মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭৯৩.৯৮ ডলারে নেমে এসেছে, যা দিনের শুরুতে ১৩ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। একই সময়ে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ১.৪ শতাংশ কমে ৪,৮১৩.৬০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় অন্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়ে পড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা পুনরায় বৃদ্ধি পাওয়ায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

টাস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রো প্রধান ইলিয়া স্পিভাক বলেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় বাজারে আবারও ‘ওয়ার ট্রেড’ পরিস্থিতি ফিরে এসেছে। এর ফলে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, যা মূল্যস্ফীতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে এবং মার্কিন ট্রেজারি বন্ডের ফলন ও ডলারের মান বাড়িয়েছে।

এদিকে, হরমুজ প্রণালী আবারও বন্ধ হয়ে যাওয়ার খবরে তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র একটি ইরানি কার্গো জাহাজ জব্দ করেছে, যা অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করছিল। এর জবাবে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এতে করে দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি টিকবে কি না—তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে বৈশ্বিক বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে এবং স্বর্ণ, তেল ও মুদ্রাবাজারে বড় ধরনের ওঠানামা দেখা যেতে পারে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By