বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

পেটের মেদ বাড়াটা বিপজ্জনক, জেনে নিন সমাধান

সীমু দা
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
%E0%A6%AA%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%A6 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%95 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8

স্বাস্থ্যকর খাবার খাওয়া ও নিয়মিত হালকা ব্যায়াম করার পরও যদি ভুঁড়ি বাড়তে থাকে, তাহলে তা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কোমরের মাপ ক্রমশ বাড়তে থাকলে এর পেছনের কারণ জানা জরুরি।

শুধু বেশি তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার জন্যই যে পেটের মেদ বাড়ে, বিষয়টি এমন নয়—এর পেছনে অন্য কারণও থাকতে পারে। অনেক সময় দেখা যায়, শরীরের অন্য অংশে মেদ তেমন না জমলেও পেটের মাঝখানে চর্বি জমে ফুলে ওঠে। এই অবস্থাকে বলা হয় ‘কর্টিসল বেলি’, যা এখন অনেকের মধ্যেই দেখা যাচ্ছে।

কেউ বেশি খেয়ে ওজন বাড়ান, আবার কেউ কম খেয়েও স্থূল হয়ে পড়েন এবং অস্বাভাবিক ভুঁড়ির সমস্যায় ভোগেন। এ ধরনের মেদ সাধারণত শুধু খাদ্যাভ্যাসের কারণে নয়, বরং হরমোনজনিত কারণেও হতে পারে।

কর্টিসল একটি স্ট্রেস হরমোন। মানসিক চাপ বা দুশ্চিন্তা যত বাড়ে, শরীরে কর্টিসলের নিঃসরণও তত বৃদ্ধি পায়। যদিও এই হরমোন সম্পূর্ণ খারাপ নয়; বরং এটি শরীরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হরমোনগুলোর একটি এবং অনেক সময় ‘জীবনদায়ী হরমোন’ হিসেবেও বিবেচিত হয়। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসল নিঃসৃত হয় এবং এর মাত্রা নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থি।

রক্তচাপ, বিপাকক্রিয়া, ফ্যাট ও শর্করার ভারসাম্য ঠিক রাখতে কর্টিসল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে যখন এই হরমোন প্রয়োজনের তুলনায় বেশি নিঃসৃত হতে থাকে, তখনই সমস্যা শুরু হয়। মানসিক চাপ যত বাড়ে, কর্টিসলের মাত্রাও তত বাড়ে—আর এর ফলেই পেটের মেদ জমার ঝুঁকি বৃদ্ধি পায়।

আর যত বেশি কর্টিসল বেরোবে, ততই বিপাক হারে বদল আসবে। অতিরিক্ত কর্টিসল কর্টিসল রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, মিষ্টি ও ভাজাভুজি খাবার খাওয়ার ইচ্ছা বাড়ে। হজমক্ষমতা কমে যায়, ফলে বাড়তি ক্যালোরি মেদ হয়ে জমতে থাকে। তাই ফোলাফাঁপা ভুঁড়ির জন্য কেবল খাওয়াদাওয়াকে দোষ দিয়ে লাভ নেই, মানসিক চাপও অনেকটাই দায়ী।

শুধু হাঁটা বা দৌড়ানো নয়। এতে কর্টিসল বেলি সহজে কমে না। এর জন্য বিশেষ কিছু ব্যায়াম আছে। করতে হবে কয়েক রকম যোগাসন, পিলাটেজ, তাই চি এবং  স্ট্রেচিংয়ের মতো ব্যায়াম।

যোগাসন

যোগ-ব্যায়ামের মধ্যে ধনুরাসন করলে কর্টিসল বেলি কমে। এ পদ্ধতি খুব কঠিন নয়। উপুড় করে শুয়ে পড়ুন। এবার হাঁটু ভাঁজ করে পায়ের পাতা যতখানি সম্ভব পিঠের ওপর নিয়ে আসুন। এরপর হাত দুটো পেছনে নিয়ে গিয়ে গোড়ালি বা পায়ের আঙুল শক্ত করে চেপে ধরুন। এবার সেভাবেই দুই পা যতটা সম্ভব তুলে পিঠের ওপর নিয়ে আসতে হবে। এতে কাঁধ পেছনের দিকে থাকবে, বুক সামনের দিকে প্রসারিত হবে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে। ২০-৩০ সেকেন্ড করে এ আসন বার তিনেক করতে হবে।

স্ট্রেচিং

ফরোয়ার্ড ফোল্ড পেটের মেদ কমানোর জন্য করা যেতে পারে স্ট্রেচিং। সোজা হয়ে দাঁড়ান। এরপর কোমর ভেঙে দুই হাত দিয়ে দুই পায়ের পাতা স্পর্শ করুন। মাথা যতটা সম্ভব নিচের দিকে ঝুঁকে দিন। প্রথম প্রথম পায়ের পাতা স্পর্শ করতে সমস্যা হলেও পরে ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। সারা শরীরের স্ট্রেচিং হবে এ ব্যায়ামে।

পিলাটেজ

পেলভিক ব্রিজ ভুঁড়ি কমানোর জন্য ভালো ব্যায়াম। এর জন্য পিলাটেজ বল হলে বেশি ভালো হয়। এবার মেঝেতে চিত হয়ে শুয়ে পড়ুন। আপনার দুটি পা বলের ওপর রাখুন। দুই হাত শরীরের দুই পাশে সমান্তরালভাবে রাখুন। ধীরে ধীরে কোমর ও নিতম্ব ওপরের দিকে তুলুন, যাতে শরীর একটি সোজা রেখায় থাকে। ১০-২০ সেকেন্ড ধরে রেখে আবার আগের অবস্থানে ফিরে যান।

তাই চি

শরীরের সব পেশির ব্যায়াম হয় তাই চি অভ্যাসে। শক্তি বাড়ে এবং মেদও কমে। ভুঁড়ি কমাতে করতে পারেন লোটাস কিক। এক পায়ে দাঁড়িয়ে অন্য পা ঘুরিয়ে কিক করুন। এভাবে কয়েকটি সেটে পা বদলে বদলে করুন। এতে যেমন পায়ের পেশির জোর বাড়বে, ঠিক তেমনই মেদ কমবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By