বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

পুরো ব্রাজিল দলের গোল ৪, মেসির একারই ৫

সীমু দা
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%87 %E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A9%E0%A7%A6 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি গোলের পর গোল করে নতুন নতুন রেকর্ড গড়ে চলেছেন। মাত্র দুই ম্যাচ শেষে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫, যা এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ।

গ্রুপ ‘জে’-এর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে শুরুতেই পেনাল্টি মিস করলেও পরে জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে জয় এনে দেন মেসি। এই জয়ে নকআউট পর্বও নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথম গোলের মাধ্যমে মেসি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করেন। এরপর ইনজুরি সময়ে আরও একটি গোল করে নিজের রেকর্ডকে আরও সমৃদ্ধ করেন।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। সেটি ছিল তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। দুই ম্যাচে ৫ গোল করে এখন গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন তিনি।

বিশ্বকাপের চলমান আসরে মেসির গোলসংখ্যা অনেক দলের সম্মিলিত গোলের চেয়েও বেশি। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট হুস্কোরডের তথ্যমতে, ৪৮ দলের টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪০টি দল ৫ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেনি।

আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও গোলসংখ্যার দিক থেকে পিছিয়ে রয়েছে। দুই ম্যাচে ব্রাজিলের পুরো দলের গোল ৪টি, যেখানে একাই ৫ গোল করেছেন মেসি। একইভাবে স্পেনের মোট গোলসংখ্যাও ৪, যা তারা সৌদি আরবের বিপক্ষে এক ম্যাচে করেছিল।

মেসির অসাধারণ পারফরম্যান্সে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই তারা নকআউট পর্বে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

নকআউট পর্বে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে অথবা সৌদি আরব। গ্রুপ ‘এইচ’ থেকে যে দল রানার্সআপ হয়ে পরবর্তী পর্বে উঠবে, তারাই আর্জেন্টিনার মুখোমুখি হবে।

বিশ্বকাপের শুরুতেই ধারাবাহিক গোল ও রেকর্ডগড়া পারফরম্যান্সের মাধ্যমে লিওনেল মেসি আবারও প্রমাণ করেছেন, বড় মঞ্চে তিনিই এখনও সবচেয়ে বড় তারকাদের একজন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By