ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেওয়া অসম যুদ্ধের ২০তম দিনে এসে কিছুটা নমনীয় অবস্থান নিয়েছে ওয়াশিংটন। তেহরানের তেল রপ্তানির ওপর পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।
বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে সমুদ্রপথে থাকা ইরানি তেলের ওপর আরোপিত বিধিনিষেধ যুক্তরাষ্ট্র শিথিল করতে পারে বলে জানিয়েছেন বেসেন্ট। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
তিনি আরও জানান, প্রয়োজনে যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব তেল মজুদ থেকেও বিশ্ববাজারে ছাড়তে পারে।
বেসেন্ট এই সপ্তাহের শুরুতে উল্লেখ করেছিলেন যে, মার্কিন প্রশাসনের অবগতিতেই ইরানি তেলবাহী ট্যাঙ্কারগুলো ইতোমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করছে, যা বিশ্ববাজারে তেলের সরবরাহ বজায় রাখতে সহায়তা করছে।
সূত্র: আলজাজিরা।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);