বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানকে কঠিন শর্ত দিল যুক্তরাষ্ট্র

সীমু দা
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87 %E0%A6%95%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%B6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স। তবে তার সংক্ষিপ্ত বক্তব্যে পুরো পরিস্থিতি স্পষ্ট হয়নি।

ভ্যান্স জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। এই থেকে ধারণা করা হচ্ছে যে, বড় ও সংবেদনশীল বিষয় নিয়েই কথা হয়েছে।

তিনি দাবি করেন, এই পর্যায়ে ইরানের পারমাণবিক কর্মসূচি তৈরির সক্ষমতা ধ্বংস করতে পেরেছে যুক্তরাষ্ট্র।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ওয়াশিংটনের অবস্থানেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। আগে যেখানে ইরানকে ‘পারমাণবিক সমৃদ্ধকরণ’ কার্যক্রম বন্ধ করতে বলা হতো। সেখানে এখন যুক্তরাষ্ট্র চায় ইরান যেন ভবিষ্যতে এমন কর্মসূচি শুরু করার চিন্তাও না করে।

বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রের আরও কঠোর অবস্থানের ইঙ্গিত।

ভ্যান্স তার বক্তব্যে একটি ‘চূড়ান্ত প্রস্তাব’-এর কথাও উল্লেখ করেন। যদিও সেই প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে তিনি ইঙ্গিত দেন যে, এটাই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া শেষ প্রস্তাব। তার ভাষায়, এটি অনেকটাই ‘প্রস্তাব মেনে নাও, না মানলে আলোচনা শেষ’ ধরনের প্রস্তাব।

তবে এখনও আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি। সামান্য সুযোগ খোলা আছে বলে মনে করা হচ্ছে। এখন পরিস্থিতি কোন দিকে যাবে, তা অনেকটাই নির্ভর করছে ইরানের প্রতিক্রিয়ার ওপর।

অন্যদিকে, আলোচনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মায়ামিতে একটি ইউএফসি ম্যাচে উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রীও সেখানে ছিলেন বলে জানা গেছে।

ভ্যান্স জানান, তিনি প্রেসিডেন্টসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তবে পরিস্থিতি সরাসরি হোয়াইট হাউস থেকে পর্যবেক্ষণ করা হচ্ছিল না।

সুত্র: আল-জাজিরা।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By