শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

পাকিস্তানে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ, আহত ৮

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ন

পাকিস্তানে আদালত প্রাঙ্গনে এক বিস্ফোরণে অন্তত আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দেশটির রাজধানী ইসলামাবাদে ওই বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন স্থানীয় পুলিশের এক মুখপাত্র। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তবে বিস্ফোরকের প্রকৃতি এবং খুঁটিনাটি জানতে আরও সময় প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ইসলামাবাদ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে ওই বিস্ফোরণ ঘটে। সেখানে সাধারণত বহু মানুষের সমাগম হয়।

ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর রক্তাক্ত নিথর দেহ সেখানে এক পুলিশে ভ্যানের কাছে পড়ে রয়েছে। অবশ্য ভিডিওর যথার্থতা রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ওই পুলিশ কর্মকর্তা বলেছেন, বিস্ফোরকের ধরন বুঝতে আমরা তদন্ত করছি। আমাদের কাছে সব এখনও স্পষ্ট নয়। ফরেনসিক প্রতিবেদনের পর আমরা আরও বিস্তারিত তথ্য জানাতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By