মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

পরিবেশ ও নিরাপত্তা হুমকির মুখে

সীমু দা
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:১১ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%93 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%B9%E0%A7%81%E0%A6%AE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%87

বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের শীলবনিয়া মার্মা পাড়ার মাঝখানে নিয়মনীতি তোয়াক্কা না করে বাণিজ্যিক উদ্দেশ্যে পর্যটন স্পট গড়ে তোলার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা চাইশেমং মার্মা নামের এক ব্যক্তির উঠানে গড়ে ওঠা এই স্পটটিকে কেন্দ্র করে পাড়ার পরিবেশ ও নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এই বিষয়ে প্রতিকার চেয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক শীলবনিয়া পাড়াবাসী।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত ঈদুল আজহার পর থেকে হঠাৎ করেই পাড়ার মাঝখানে উন্মুক্ত জায়গায় বাণিজ্যিক উদ্দেশ্যে এই টুরিস্ট স্পটটি বসানো হয়। এরপর থেকেই প্রতিদিন দিন-রাত সেখানে পর্যটকদের বেপরোয়া চলাফেরা, অসংলগ্ন আচরণ ও বিভিন্ন বিরক্তিকর কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে।

অভিযোগপত্রে পাড়ার শান্তপ্রিয় বাসিন্দারা তাদের দৈনন্দিন জীবনে নেমে আসা নানা ভোগান্তির কথা তুলে ধরেছেন। পর্যটকদের অতিরিক্ত সমাগম এবং তাদের অশালীন আচরণের কারণে স্থানীয় বাসিন্দারা নিজেদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিশেষ করে পাড়ার যুবতী ও মায়েরা পর্যটকদের আপত্তিকর আচরণের কারণে বাড়ি থেকে বের হতে পারছেন না।

উন্মুক্ত স্থানে প্রকাশ্যে ধূমপান, গাঁজা এবং বাংলা মদ সেবনের মতো অসামাজিক কার্যকলাপ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া উচ্চশব্দে সাউন্ড সিস্টেম বাজিয়ে নাচ-গান করার কারণে এলাকার শান্ত পরিবেশ বিনষ্ট ও তীব্র শব্দদূষণ হচ্ছে। রান্নার যাবতীয় কাজ মার্মা সম্প্রদায়ের মানুষ দিয়ে করানোর কারণে সেখানে আগত মুসলিম পর্যটকদের জন্য হালাল খাবারের নিশ্চয়তা থাকছে না।

অনেক সময় অসচেতনভাবে নিজেদের হাতে মুরগি জবাই করার ঘটনাও ঘটছে, যা মুসলিম পর্যটকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। সরেজমিনে গিয়ে দেখা যায় সরকারি অর্থায়নে নির্মিত একটি পাবলিক টয়লেট অভিযুক্ত চাইশেমং মার্মার উঠানের বাউন্ডারির ভেতরে পড়ে যাওয়ায় সাধারণ মানুষ সেটি ব্যবহার করতে পারছে না। টয়লেটটি বাউন্ডারি থেকে মুক্ত করে সবার জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আবেদনকারীরা জানান, তারা ভয়ে নাম প্রকাশ করতে পারছেন না, তবে পাড়ার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে তারা চরমভাবে উদগ্রীব। উদ্ভূত পরিস্থিতি নিরসনে এবং পাড়ার সামাজিক পরিবেশ রক্ষার্থে আলীকদম থানা পুলিশকে সরেজমিনে তদন্তপূর্বক দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন শীলবনিয়া পাড়াবাসী।

আলীকদম থানা পুলিশের উপ-পরিদর্শক উপন বড়ুয়া বলেন, পাড়ার মাঝে টুরিস্ট স্পট করে জনভোগান্তি তৈরি করার সুযোগ নেই। অভিযোগের বিষয়টি ওসি সাহেব বলতে পারবেন। তিনি ছুটিতে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By