বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

পদ্মা নদীর তীরে নতুন বিনোদন কেন্দ্র ‘জলাঙ্গী’ এর উদ্বোধন

সীমু দা
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%A4%E0%A7%80%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%A8 %E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0 %E2%80%98%E0%A6%9C%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80 %E0%A6%8F%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%A8

স্থানীয় পর্যটন ও নাগরিক বিনোদন বাড়াতে রাজবাড়ীর পদ্মা নদীর তীরে নির্মিত নতুন বিনোদন কেন্দ্র ‘জলাঙ্গী’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক সুলতানা আক্তার এর উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, পদ্মা নদীকে ঘিরে রাজবাড়ীতে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পদ্মার তীরে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী আসেন। তাদের বসার জন্য বেঞ্চ স্থাপন করা হয়েছে। ‘আই লাভ রাজবাড়ী’ ও ‘জলকাব্য’ নামে দুইটি স্থাপনা নির্মাণ করা হয়েছে। প্রতিদিন মানুষ নদী তীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই স্থাপনাগুলো সংরক্ষণ করার দায়িত্ব স্থানীয়দের বলেও জানান তিনি।

উদ্বোধনের পর মোনাজাত অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ সিয়াম হুসাইন মোনাজাত পরিচালনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. মো. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শঙ্কর চন্দ্র বৈদ্য, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীরসহ অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাজবাড়ী শহরের পদ্মা নদীর তীরে আকর্ষণীয় স্থাপনা ‘আই লাভ রাজবাড়ী’, ‘জলকাব্য’ উদ্বোধনের পর পদ্মার তীরে দর্শনার্থীদের ঢল নামে। কর্মসংস্থান হয় শতাধিক মানুষের। পদ্মার ইলিশ ও দর্শনার্থীদের বসার জন্য নতুন করে বেশ কয়েকটি বেঞ্চসহ ইলিশের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এটি জেলা পরিষদের অর্থায়নে সাড়ে ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।

এদিকে বিনোদন কেন্দ্র উদ্বোধনের পর অনেক দর্শনার্থী ঘুরতে এসেছেন। পদ্মার তীরে আসা বেশ কয়েকজন দর্শনার্থী বলেন, রাজবাড়ীর পদ্মার তীরের সৌন্দর্য বৃদ্ধির ব্যাপারে অনেকেই ভাবেননি। বর্তমান জেলা প্রশাসক বেশ কয়েকটি স্থাপনা নির্মাণ করেছেন। ‘জলাঙ্গী’ স্থাপনাটি পদ্মার রূপালী ইলিশের প্রতীক হিসাবে কাজ করবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By