বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

পত্নীতলায় হানিট্রাপ ও ভুয়া ওয়েবপেজে মুক্তিপণ আদায়, দুই তরুণীসহ ৪ জন গ্রেপ্তার

সীমু দা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:৫২ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA %E0%A6%93 %E0%A6%AD%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%A3 %E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3%E0%A7%80%E0%A6%B8%E0%A6%B9 %E0%A7%AA

নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে হানিট্র্যাপের মাধ্যমে ভুক্তভোগীকে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হানিট্র্যাপের ফাঁদে ফেলে ভুক্তভোগীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, এই চক্রটি সর্দারপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে এই অপরাধ সংঘটিত করে আসছিল। ফেসবুক পেজ ও ইমো অ্যাপ ব্যবহার করে তারা ভিকটিমদের সাথে যোগাযোগ স্থাপন করতো এবং তাদের বাসায় নিয়ে এসে মারধর করে তাদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করতো। এসকল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয়ভিতি দেখিয়ে ভিকটিমের নিকট থেকে টাকা আদায় করতো।

এ সংক্রান্ত তথ্য পেয়ে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঐ বাসায় অভিযান চালিয়ে এই অপরাধের সাথে জড়িত ২ জন নারী ও ২ জন পুরুষ সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- পত্নীতলা উপজেলার পুইয়া গ্রামের মৃত আল হেলালের ছেলে মাহফুজুর রহমান বাঁধন (২৬), শিবপুর সরদারপাড়া এলাকার মৃত কামরুজ্জামানের ছেলে মমিনুর ইসলাম (২২) , জয়পুরহাট সদর উপজেলার হালাট্টী এলাকার মৃত খোরশেদ আলমের মেয়ে রুমা খাতুন (২০) এবং নওগাঁর পোরশা উপজেলার সুতরইল এলাকার মৃত মামুনুর রশিদের মেয়ে সাদিয়া আক্তার মায়া (১৯)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তারা বেশ কিছুদিন যাবত বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে এই ধরনের কাজ করে আসছে। চক্রের অন্যান্য পলাতক সদস্যদের শনাক্ত করে গ্রেফতার করার জন্য অভিযান চলমান আছে।

এ ব্যাপারে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন- এই চক্রের আরো সদস্য যারা জড়িত সে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

এসময় তিনি এই ধরনের হানিট্রাপ থেকে তরুণদেরকে সচেতন হওয়ার আহ্বান জানান।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By