বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

ন্যায্যমূল্যের পণ্যের কথা বলে ‘কার্ড’ প্রতারণা

সীমু দা
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AF%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87 %E2%80%98%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE

টাঙ্গাইলের মির্জাপুরে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেয়ার কথা বলে ‘কার্ড’ বিক্রি করছে একটি প্রতারক চক্র। বেশ কিছুদিন ধরে মির্জাপুর পৌরসভার বিভিন্ন এলাকায় এধরণের প্রতারণামূলক কার্ড বিক্রি করছেন বলে কয়েকজন প্রতারিতর মাধ্যমে জানা গেছে।

প্রতারিত হওয়াদের সাথে কথা বলে জানা গেছে, শিক্ষিত স্মার্ট ধরনের মধ্য বয়সী এক নারী প্রায় গত প্রায় একমাস পূর্বে বাড়ি বাড়ি পরিদর্শন করে একধরণের সেবা কার্ড বিক্রি করছেছেন। ‘ডেইলি সেবা ফাউন্ডেশন’ নামক কার্ডটি ২৭০ টাকার বিনিময়ে গ্রহণ করলে তাকে ৭৫ গ্রাম ওজনের এক প্যাকেট টুসপেস্ট শুভেচ্ছা উপহার হিসেবে দেওয়া হয়েছে। প্রতারক চক্রের ওই নারী সদস্য সাধারণ মানুষকে বুঝিয়েছেন যে, ‘ডেইলি সেবা ফাউন্ডেশন’ নামক কার্ডটি গ্রহণ করলে তারা প্রতিমাসে অর্ধেক মূল্যে চাল-ডাল, চিনি, তৈলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। প্রতি মাসে ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় কেন্দ্র তাদেরকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু এরপর মাস পেরুলেও আর ওই নারীর কাছ থেকে থেকে কোন সংবাদ পাননি তারা।

মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী গ্রামের রওশন আরা বেগম নামের এক নারী বলেন, মাসখানেক আগে এক নারী বাড়িতে এসে এই কার্ড দেখিয়ে কিছু সুবিধার কথা বললে আমি কার্ডটি ক্রয় করি। কিন্তু কার্ডটি নিয়ে বাজারে গেলে জানতে পারি এটি ভূয়া।

একই এলাকার আরেক নারী বলে, প্রতিবেশী একজন কার্ডটি কেনায় আমিও বিশ্বাস করে কার্ডটি গ্রহণ করি কিন্তু এখন জানতে পারছি এই কার্ডটি সম্পূর্ণ ভূয়া।

কার্ডটিতে ঠিকানা হিসেবে সাভার ডিওএইচএস, নবীনগর, সাভার, ঢাকা লেখা থাকলেও তাদের কোন মোবাইল নাম্বার কিংবা সুনির্দিষ্ট ঠিকানা দেয়া নেই। তবে এবিষয়ে ভুক্তভোগীদের কেউ পুলিশ প্রশাসনকে অবগত কিংবা অভিযোগ দেননি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এধরনের কোন অভিযোগ আমি পাইনি। যারা এধরনের প্রতারণা করবে তাদের আটক করে পুলিশে খবর দেওয়ার নির্দেশনা দেন তিনি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By