শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

নেতানিয়াহুকে ক্ষমা করতে ট্রাম্পের অনুরোধ

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:২২ পূর্বাহ্ন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাষ্ট্রীয় ক্ষমা প্রদানের অনুরোধ জানিয়ে দেশটির প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১২ নভেম্বর) ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

নেতানিয়াহুর বিরুদ্ধে ২০১৯ সালে তিনটি মামলায় অভিযোগ গঠন করা হয়, যার মধ্যে একটি হলো ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় দু লাখ ১১ হাজার ৮৩২ ডলারের উপহার গ্রহণ। তবে ২০২০ সালে শুরু হওয়া মামলাগুলোর এখনও রায় হয়নি।

হেরজগের কার্যালয় থেকে প্রকাশিত ট্রাম্পের চিঠিতে বলা হয়েছে, আমি ইসরায়েলের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে সম্পূর্ণ সম্মান করি। তবে নেতানিয়াহু বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক ও অযৌক্তিক এক নিপীড়ন। তিনি আমার সঙ্গে দীর্ঘদিন লড়েছেন, এমনকি ইরানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও।

গত অক্টোবরেও ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ প্রদানকালে নেতানিয়াহুর প্রতি ক্ষমা প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প।

চিঠির বিষয়ে হেরজগের কার্যালয় থেকে জানানো হয়, ক্ষমা পাওয়ার জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হবে।

ইসরায়েলে প্রেসিডেন্ট পদটি মূলত আনুষ্ঠানিক হলেও, বিশেষ পরিস্থিতিতে তিনি দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষমা প্রদানের সাংবিধানিক ক্ষমতা রাখেন।

এদিকে, চিঠির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেয়ানিয়াহু। বুধবার এক্সে তিনি লিখেছেন, আপনার অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প। আপনি সর্বদা সরাসরি সত্য কথাই বলেন।

তিনি আরও বলেন, ইসরায়েলের নিরাপত্তা জোরদার ও শান্তি বিস্তারে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখতে আমি মুখিয়ে আছি।

তার বিরুদ্ধে দুর্নীতির সব অভিযোগকে বরাবরই অস্বীকার করে এসেছেন নেতানিয়াহু। তার পাল্টা অভিযোগ, নির্বাচিত এক ডানপন্থি নেতাকে (তিনি নিজে) উৎখাত করতে বামপন্থিরা এসব মামলা চাপিয়ে দিয়েছে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By