বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

নালিতাবাড়ীতে ১৮০ বোতল ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার

সীমু দা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A7%A7%E0%A7%AE%E0%A7%A6 %E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A4%E0%A6%B2 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A6%A6%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87%E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিভিন্ন ব্র্যান্ডের ১৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) ভোরে নালিতাবাড়ী থানার সাধারণ ডায়েরির আলোকে গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার হাতিপাগার এলাকায় জনৈক শাহিন মিয়ার বাড়ির দক্ষিণ পাশে আক্তার মিয়ার খালি ভিটার সামনে পাকা সড়কে কয়েকজন চোরাকারবারীরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ অভিযান পরিচালনা করে।

নালিতাবাড়ী থানার এসআই শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হলেও অজ্ঞাতনামা আরও দুইজন পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পলাশীকুড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে লাল মিয়া (৪৫) এবং পৌর শহরের কালীনগর গ্রামের মৃত আফরোজ আলীর ছেলে মো. ইসরাফিল (৪০)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজতে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে মোট ১৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ছিল রয়্যাল গ্রিন, আইকনিক হোয়াইট ও রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের বিভিন্ন আকারের বোতল। জব্দকৃত মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া জব্দ করা অটোরিকশাটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৫ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By