শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ
লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

নালিতাবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জোর দাবি

সীমু দা
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৯:০৩ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%95 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%86%E0%A6%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF

শেরপুরের নালিতাবাড়ীতে নাগরিক সমাজ ও সংবাদকর্মীদের সঙ্গে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলার অবস্থা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তন কক্ষে এই আয়োজন করা হয়।

ডব্লিউবিবিট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট, যয়তুন চ্যারিটি বিডি ও সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে এ সময় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবি’র চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ রায়হান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ও পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন।

সভায় বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন থাকা সত্ত্বেও তেমন বাস্তবায়ন না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও তামাকের কুফল তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

এ সময় প্রেসক্লাব নালিতাবাড়ীর সহ-সভাপতি বিপ্লব দে কেটু, যয়তুন চ্যারিটি বিডির প্রোগ্রাম অফিসার আমানুল্লাহ আসিফসহ স্থানীয় সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডব্লিউবিবিট্রাস্টের গবেষণায় দেখা গেছে, দেশের ৮টি বিভাগের ২০টি জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কম। এসব জেলার মধ্যে শেরপুর জেলায় আইন বাস্তবায়ন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও হাসপাতাল, স্কুল, কলেজ, বাসস্টেশন, হোটেল, মোটেল ও লাইব্রেরি ইত্যাদি পাবলিক প্লেসে ‘নো স্মোকিং’ সাইনবোর্ড খুবই অপ্রতুল।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By