বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

নাটোর-৪ আসনে জামায়াতের আব্দুল হাকিমের নির্বাচনী ইশতেহার ঘোষণা

সীমু দা
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0 %E0%A7%AA %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%80 %E0%A6%87%E0%A6%B6%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার দুপুরে বনপাড়া পৌর নির্বাচনী কার্যালয়ে এ ইশতেহার প্রকাশ করেন তিনি।

জানা যায়, আব্দুল হাকিমের নির্বাচনী ইশতেহারে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন, নাটোর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প ও ফিশ প্রসেসিং সেন্টার নির্মাণসহ ১৬ দফার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা রয়েছে। ইশতেহার ঘোষণাকালে আব্দুল হাকিম বলেন, “আমি ক্ষমতার নয়, দায়িত্বের রাজনীতি করতে চাই।” তিনি গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, গুরুদাসপুর উপজেলা আমীর প্রভাষক আব্দুল আলিম, মহাকাশ বিজ্ঞানী ও অবসরপ্রাপ্ত চিফ সায়েন্টিফিক অফিসার মো. ফজলুল হক, দিগন্ত টিভির সাবেক প্রযোজক আমিনুল ইসলাম শান্ত, এনসিপি’র জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাফিজুর রহমান ময়না, উপজেলা খেলাফত মজলিশের উপদেষ্টা মাওলানা ওমর ফারুক ও উপজেলা সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজসেবক, শ্রমিক নেতা, ব্যবসায়ী, ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাসহ বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

ইশতেহারে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান ও পুনর্বাসন, শ্রমিক এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, চলনবিল ইকো ট্যুরিজম পার্ক স্থাপন, পাঙ্গিয়ার দিঘী, বিলসা ও পদ্মবিলের পর্যটন ব্যবস্থা আধুনিকায়ন, চলনবিলে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা, দুই উপজেলায় আধুনিক স্টেডিয়াম নির্মাণ, গ্যাস নির্ভর কারখানা গড়ে তোলা, বেকারদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে অনলাইন উদ্যোক্তা ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বিদেশ গমনেচ্ছুক যুবকদের কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করাসহ ফ্রি পাসপোর্ট করে দেওয়া, কৃষিপণ্য ও মাছ সংরক্ষণ হিমাগার নির্মাণ ও বাজারজাতকরণের সুবিধা বৃদ্ধি, বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক সরকারী ভবন নির্মাণ, চাঁদাবাজিমুক্ত নিরাপদ ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা, বিভিন্ন প্রতিষ্ঠানে উৎকোচ ও পক্ষপাতিত্ববিহীন নিয়োগ ব্যবস্থা চালুসহ ১৬টি ধারায় ৫৩টি পরিকল্পনা তুলে ধরা হয়েছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By