বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তার

সীমু দা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%80%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9F %E0%A6%B9%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%B2%E0%A7%80 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার কলেজ পাড়ার হাফিজুর রহমানের ছেলে হোসেন আলী (৩৬) ২০২৪ সালের ৫ আগস্টের পর খড়ি ব্যবসায়ী থেকে রাতারাতি হয়ে ওঠেন নন্দীগ্রামের মাদক সম্রাট।

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন স্থানীয় জনতাকে সাথে নিয়ে কলেজ পাড়ায় সাবেক কাউন্সিলর জালাল উদ্দিনের বাড়ির সামনে থেকে মাদকসহ তাকে আটক করে। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে থানায় আনে।

এলাকাবাসীর ভাষ্য, হোসেন আলী একসময় কাঠের খড়ি ব্যবসা করতেন। সে বিভিন্ন হোটেলে কাঠের খড়ি সরবরাহের করতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর রতারাতি তার পরিবর্তন লক্ষ্য করে এলাকাবাসী| দরিদ্র পরিবারে বেড়ে উঠলেও পরবর্তীতে তার আর্থিক অবস্থার দ্রুত পরিবর্তনে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, বর্তমানে তিনি একাধিক কোম্পানির মোটরসাইকেল, বিলাসবহুল গাড়ি এবং একটি বড় বাড়ি নির্মাণ করেছেন। হঠাৎ তার এই আর্থিক উত্থানের দৃশ্যমান কোনো বধ উৎস সাধারণ মানুষের নজরে আসেনি বলে এলাকাবাসীর দাবি।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন জানান, হোসেন আলী দীর্ঘদিন ধরে কলেজপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিলেন। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে নন্দীগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By