মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন | Amar Bangla BANGLADESH বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

নতুন আবহে ‘সোলস’-এর কালজয়ী গান

সীমু দা
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:১৬ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%AC%E0%A6%B9%E0%A7%87 %E2%80%98%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%B8 %E0%A6%8F%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8

দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর অন্যতম ‘সোলস’। দীর্ঘ পাঁচ দশকের পথচলায় অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছে দলটি। ১৯৭৩ সালে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করা ব্যান্ডটির অর্ধশত বছর পূর্তি উপলক্ষে পুরোনো গানগুলো নতুন আঙ্গিকে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।


এরই ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে ‘সোলস’-এর কালজয়ী গান ‘এ এমন পরিচয়’। বুধবার (১২ আগস্ট) রাতে ইউটিউবে গানটির নতুন সংস্করণ উন্মুক্ত করা হয়। আনপ্লাগড আয়োজনে গানটি পেয়েছে ভিন্ন এক আবহ।


গত ২ মে চট্টগ্রামে অনুষ্ঠিত বিশেষ কনসার্ট ‘সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’-এ গানটি পরিবেশন করা হয়েছিল। মূলত সেই অনুষ্ঠানে ধারণ করা অডিও ও ভিডিওই এবার প্রকাশ করা হয়েছে।


‘এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা’ গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সজল এবং সুর করেছেন পার্থ বড়ুয়া। গানটি ‘সোলস’-এর পঞ্চম স্টুডিও অ্যালবামের টাইটেল ট্র্যাক। ১৯৯৩ সালে প্রকাশিত ওই অ্যালবামের গানটি নতুন সংগীতায়োজনে প্রকাশের পর শ্রোতাদের মধ্যেও বেশ সাড়া ফেলেছে।


১৯৭৩ সালে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করা ‘সোলস’ দীর্ঘ ক্যারিয়ারে ১২টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে। দেশের পাশাপাশি বিদেশেও নিয়মিত কনসার্ট করেছে ব্যান্ডটি। পাঁচ দশকের সংগীতযাত্রায় তাদের বেশ কিছু গান বাংলা ব্যান্ড সংগীতের কালজয়ী সৃষ্টি হিসেবে শ্রোতাদের কাছে জায়গা করে নিয়েছে।


বর্তমানে ‘সোলস’-এর লাইনআপে রয়েছেন পার্থ বড়ুয়া (গিটার ও কণ্ঠ), মীর মাসুম (কিবোর্ড), মারুফ হাসান তালুকদার (বেজ গিটার) এবং অভিজিৎ সেনগুপ্ত (ড্রামস)।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By