বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

নগরকান্দা হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রীর ক্ষোভ: দ্রুত সংস্কারের আশ্বাস 

সীমু দা
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD %E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8

ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাজুক অবস্থা দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, “নগরকান্দা আমার নির্বাচনী এলাকা। আমি আগে বহুবার এখানে রোগী দেখতে এসেছি। তখনও হাসপাতালের অবস্থা করুণ ছিল, এখনও তেমন উন্নতি হয়নি। আজকের পরিস্থিতি দেখে আমি সত্যিই ব্যথিত।”

তিনি আরও বলেন, “এই স্বাস্থ্য কমপ্লেক্সে নানা ধরনের সমস্যা রয়েছে। যন্ত্রপাতি অপ্রতুল ও অনেকটাই অকার্যকর, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নেই, এমনকি ডাক্তারদের বসারও পর্যাপ্ত ব্যবস্থা নেই। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য আমরা কাজ শুরু করব।”

প্রতিমন্ত্রী জানান, স্বাস্থ্যখাতে উন্নয়ন সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির অংশ এবং নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি কার্যকর সেবাকেন্দ্রে পরিণত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

উল্লেখ্য, সম্প্রতি নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও দীর্ঘদিনের অবহেলার চিত্র তুলে ধরে একাধিক প্রতিবেদন প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪লাইভ । সেই প্রতিবেদনের পরই বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং প্রশাসনের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রতিমন্ত্রীর এই পরিদর্শনের পর হাসপাতালের দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধান হবে এবং সাধারণ মানুষ পাবে মানসম্মত চিকিৎসাসেবা।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By