শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম রূপকার ছিলেন জিয়াউর রহমান

সীমু দা
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%80%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AD%E0%A7%8C%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A4%E0%A6%AE %E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%89%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম রূপকার।তিনি ক্ষমতাকে জনগণের হাতে ফিরিয়ে দিতে আজীবন সংগ্রাম করেছেন। দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

এছাড়াও তিনি বলেন, জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপতি নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রবক্তা। একদলীয় শাসনের কবল থেকে দেশকে মুক্ত করে তিনি বহুদলীয় রাজনীতির পথ উন্মুক্ত করেছিলেন। জনগণের মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপসহীন।স্বাধীনতার পর দেশের রাজনীতিতে যখন দমবন্ধ করা পরিস্থিতি বিরাজ করছিল, তখন জিয়াউর রহমান সাহসিকতার সঙ্গে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন, মত প্রকাশের সুযোগ সৃষ্টি করেন এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনীতির ভিত্তি স্থাপন করেন।তিনি আরও বলেন,জিয়াউর রহমান বিশ্বাস করতেন গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি রাজনীতির পাশাপাশি অর্থনীতি, কৃষি ও শিল্পখাতকে শক্তিশালী করতে যুগান্তকারী পদক্ষেপ নেন।শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ধারণা ছিল দেশের স্বাধীনতা ও আত্মপরিচয়ের রক্ষাকবচ। এই দর্শনই দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদাশীল অবস্থানে পৌঁছে দেয়। জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও নেতৃত্বগুণ আজও জাতির জন্য অনুকরণীয়। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার বিকালে নোয়াখালী জেলা বিএনপির আয়োজনে জেলা শহর মাইজদী আইনজীবী সমিতি হলরুমে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য এসব মন্তব্য করেন তিনি।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহ কমিটির সদস্য এডভোকেট এবিএম জাকারিয়া,সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান,নোয়াখালী জেলা জর্জ আদালতের পিপি এডভোকেট শাহাদাত হোসেন,সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কামরান,জেলা বিএনপির দফতর সম্পাদক জিয়াউল হাসান পলাশ,জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কামরুল ইসলামসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By