বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

দাঁড়িপাল্লার মিছিল করায় জমির ফসল উধাও: বিএনপি নেতা বলছে পাখি খেয়েছে!

সীমু দা
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AB%E0%A6%B8%E0%A6%B2 %E0%A6%89%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%93 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BF

বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের আটিবাড়িয়া গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মিছিল করাকে কেন্দ্র করে এক কৃষকের জমিতে লাগানো ধান তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা মিছিলকারী তিনজন কর্মী-সমর্থকের জমিতে লাগানো ধান তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

সোনারায় ইউনিয়ন জামায়াতের আমীর সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলের পর পরিকল্পিতভাবে তাদের কর্মী-সমর্থকদের ক্ষতি করা হয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ক্ষতিগ্রস্ত কৃষক জাহিদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি রাজনীতির মিছিলে অংশ নিয়েছি, আর তারই শাস্তি হিসেবে আমার জমির ধান তুলে নেওয়া হয়েছে। এটা চরম অন্যায়।”

তবে অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিএনপি কর্মী পুটু মিয়া বলেন, ধান কেউ তুলে নেয়নি। তার দাবি, পাখি খেয়ে ফেলতেও পারে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটন এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By