দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে দ্রুত সময়ের মধ্যে কাউন্সিল আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৪ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ফখরুল বলেন, যত দ্রুত সম্ভব কাউন্সিল করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কোরবানির ঈদের আগে কাউন্সিল করা সম্ভব নয়, কারণ এটি আয়োজন করতে কয়েক মাস সময় লাগবে।
তিনি আরও জানান, দলের নিয়মিত কার্যক্রম সচল রাখার পাশাপাশি সংগঠনকে সক্রিয় ও চাঙা রাখার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া জ্বালানি ও অন্যান্য পরিস্থিতি এবং সরকারের গত ৪৭ দিনের কার্যক্রম সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয়েছে।
ফখরুল বলেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের কাছ থেকে ভবিষ্যৎ করণীয় বিষয়ে পরামর্শ নেওয়া হয়েছে। তবে বৈঠকে সংরক্ষিত নারী আসন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব।
এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। ২ ঘণ্টারও বেশি সময় পর শেষ হয় এই বৈঠক।
এ সময় স্থায়ী কমিটির সভায় উপস্থিত ছিলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়াল), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);