রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার

সীমু দা
সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8E%E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%9B%E0%A7%81%E0%A6%81%E0%A6%87 %E0%A6%9B%E0%A7%81%E0%A6%81%E0%A6%87 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%83%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC %E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0

উজান থেকে নেমে আসা ঢল আর টানা পানিবৃদ্ধিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে আবারও বাড়ছে তিস্তার ভয়াল রূপ। মাত্র ২৪ ঘণ্টায় নদীর পানি ৭৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার একেবারে কাছাকাছি পৌঁছেছে। আর পানির সঙ্গে পাল্লা দিয়ে তীব্র হচ্ছে নদীভাঙন।

একের পর এক বসতভিটা, ফসলি জমি ও জীবিকার শেষ সম্বল নদীগর্ভে বিলীন হওয়ায় শতাধিক পরিবার এখন খোলা আকাশের নিচে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। স্থানীয়দের আশঙ্কা, আজ সন্ধ্যার মধ্যেই তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, রোববার বিকেল ৫টা থেকে সোমবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ৭৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরবাসীর মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ নদীভাঙন শুরু হয়েছে। কোথাও বসতবাড়ি, কোথাও আবাদি জমি, আবার কোথাও শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রতিদিনই নদী গিলে খাচ্ছে মানুষের বহু বছরের সঞ্চয়ে গড়া স্বপ্ন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের কালির খামার গ্রামের শখের বাজার, হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ী, রাঘব, চণ্ডীপুর ইউনিয়নের উত্তর সীচা, কাপাসিয়া ইউনিয়নের লালচামার, কেরানীর চর, মিন্টু মিয়ার চর ও বাদামের চর এলাকা। এসব এলাকায় ইতোমধ্যে অন্তত দুই শতাধিক পরিবারের বসতভিটা এবং দেড় শতাধিক বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজু মিয়া বলেন, “আমার ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের লালচামার এবং ৯ নম্বর ওয়ার্ডের কেরানীর চরে ভয়াবহ ভাঙন চলছে। অব্যাহত ভাঙনে অন্তত ২০০ পরিবার ভিটেমাটি হারিয়েছে। শতাধিক বিঘা ফসলি জমিও নদীতে বিলীন হয়েছে। মানুষ এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।”

ভাঙনকবলিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছরই একই দুর্ভোগের শিকার হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয় না। নদীভাঙনের সঙ্গে লড়াই করতে করতে অনেক পরিবার একাধিকবার বসতভিটা হারিয়েছে। এখন আবারও তারা খোলা আকাশের নিচে আশ্রয়ের শঙ্কায় দিন গুনছেন।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, “পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার নদীতীরবর্তী ও চরাঞ্চলের ২০ থেকে ২৫টি স্থানে ভাঙন শুরু হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভাঙন রোধে কাজ চলছে।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By