শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, সাবেক ছাত্রলীগ নেতা আটক

সীমু দা
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ২:১৭ অপরাহ্ন
%E0%A6%96%E0%A6%BE%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%9B%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AD%E0%A7%87 %E0%A6%85%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে বৃষ্টিপাত চলমান থাকায় এবং স্থাপনাটি ধাতব কাঠামোর হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি কলেজে প্রবেশ করে। কিছুক্ষণ পর স্মৃতিস্তম্ভের আশপাশে আগুন জ্বলতে দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে দাহ্য পদার্থ বহনের জন্য ব্যবহৃত একটি প্লাস্টিক বোতল উদ্ধার করা হয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে মুখে মাস্ক পরিহিত এক ব্যক্তিকে স্মৃতিস্তম্ভের চারপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে শনিবার ভোরে জেলা শহরের সবুজবাগ এলাকা থেকে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. রনিকে আটক করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে।

কলেজের নৈশ প্রহরী সেনময় ত্রিপুরা জানান, ঘটনার কিছু আগে দুই যুবক সাংগঠনিক কাজের কথা বলে ভেতরে প্রবেশ করে। পরে তারা দ্রুত সেখান থেকে সরে যায় এবং অল্প সময়ের মধ্যেই আগুনের বিষয়টি চোখে পড়ে।

এদিকে শিক্ষার্থী প্রতিনিধিরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা এ ঘটনার জন্য নিষিদ্ধ ছাত্রলীগকে দায়ী করেছেন। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মো. কায় কিসলু জানান, এ ঘটনার প্রেক্ষিতে আমরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By