শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

তাইওয়ান ইস্যুতে নাগরিকদের জাপান ভ্রমণে সতর্ক করলো চীন

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:০১ পূর্বাহ্ন

তাইওয়ানকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার জেরে নাগরিকদের জাপান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে চীন। তাইওয়ান ইস্যুতে চলমান বিরোধের মধ্যেই এই মন্তব্য আসে। এদিকে শুক্রবার (১৪ নভেম্বর) বেইজিং জানায়, তারা জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে। পাল্টা টোকিওও চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক টানাপড়েন পড়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শুক্রবার রাতে জাপানে অবস্থিত চীনা দূতাবাস তাদের উইচ্যাট পোস্টে চীনা নাগরিকদের সতর্ক করে বলে, পরিস্থিতি এখন চীনা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করেছে। তাই নিকট ভবিষ্যতে জাপান ভ্রমণ এড়িয়ে চলার অনুরোধ জানানো হচ্ছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না নিউজ সার্ভিস জানিয়েছে, শনিবার তিনটি চীনা এয়ারলাইন ঘোষণা করেছে যে জাপানের উদ্দেশে কেনা টিকিট বিনামূল্যে ফেরত বা পরিবর্তন করা যাবে।

গত ৭ নভেম্বর জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টে বলেন, তাইওয়ানে যদি শক্তি প্রয়োগ বা সশস্ত্র হামলা হয় তাহলে জাপান সামরিক হস্তক্ষেপ করতে পারে। এরপর থেকেই তীব্র বাগ্‌যুদ্ধে জড়িয়েছে এই দুই দেশ।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পরস্পরের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে। এমনকি এক চীনা কূটনীতিকের মন্তব্যকে কেউ কেউ তাকাইচিকে শিরশ্ছেদ করার হুমকি হিসেবে ব্যাখ্যা করেছেন।

এই বিরোধ চীন–জাপানের দীর্ঘদিনের ঐতিহাসিক বৈরিতা এবং আত্মশাসিত তাইওয়ানের সার্বভৌমত্ব নিয়ে দীর্ঘস্থায়ী ‘কৌশলগত অস্পষ্টতা’র সঙ্গেও সম্পর্কিত।

চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করে এবং দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে বল প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেয়নি। তাইওয়ান জাপানের ভূখণ্ড থেকে মাত্র ১১০ কিমি (৭০ মাইল) দূরে অবস্থিত। তাইওয়ানের সরকার বেইজিংয়ের সার্বভৌমত্ব দাবিকে প্রত্যাখ্যান করে।

জাপানি নেতারা সাধারণত এমন পরিস্থিতি নিয়ে কথা বলার সময় প্রকাশ্যে তাইওয়ানের নাম উল্লেখ করা এড়িয়ে চলেন।

কিন্তু চীনবিরোধী মনোভাবের জন্য পরিচিত তাকাইচি প্রধানমন্ত্রী হওয়ার পর কিছুটা নরম সুরে কথা বললেও, দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই দুই দেশের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By