শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসএমসি’র অংশগ্রহণ

সীমু দা
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%82%E0%A6%B6%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%A3

সোশ্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি) ২০২৬ সালের জানুয়ারি মাসের ৫ তারিখে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৬-এ তাদের প্যাভিলিয়নের উদ্বোধন করে। বাণিজ্য মেলাটি আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে শুরু হয়। মেলাটি একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখা বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (এসএমসি ইএল)-এর ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসিরসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেলায় এসএমসি বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে দেশের জনস্বাস্থ্য উন্নয়নে তাদের ধারাবাহিক প্রচেষ্টা ও প্রতিশ্রুতিকে তুলে ধরে। প্যাভিলিয়নের অন্যতম আকর্ষণ হলো একটি বিশেষ ব্রেস্টফিডিং কর্নার, যেখানে মায়েরা তাদের শিশুদেরকে নিরাপদ, সুবিধাজনক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে মাতৃদুগ্ধ পান করাতে পারবেন। এই উদ্যোগ মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে এসএমসি’র দীর্ঘদিনের অঙ্গীকার এবং জনসমাগমপূর্ণ স্থানে মা-বান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টাকে সুন্দরভাবে উপস্থাপন করেছে।

এছাড়া, প্যাভিলিয়নে এসএমসি’র প্রশিক্ষিত প্যারামেডিকদের মাধ্যমে দর্শনার্থীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। মেলায় আগত দর্শনার্থীরা রক্তচাপ পরিমাপ, রক্তে সুগার পরীক্ষা এবং ওজন পরিমাপসহ বিভিন্ন সেবা গ্রহণ করে সহজেই নিজেদের প্রাথমিক স্বাস্থ্যগত অবস্থা যাচাই করতে পারবেন।

মেলায় এসএমসি তাদের বিভিন্ন ক্যাটাগরির পণ্য প্রদর্শন ও বিক্রয় করছে। এসব পণ্যের মধ্যে রয়েছে মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, রিহাইড্রেশন এবং খাদ্য ও পানীয় পণ্য। দেশের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক শ্রেণীর মানুষের সুস্থতা ও জীবনমান উন্নয়নে এসকল পণ্যসামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে এসএমসি দেশব্যাপী ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে স্বাস্থ্যকর ও নিরাপদ জীবনধারা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তছলিম উদ্দিন খান বলেন, পরিবার পরিকল্পনা, পুষ্টি, মা ও শিশুস্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এসএমসি জনসাধারণের জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছে, যা সামাজিক পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভুমিকা রাখছে। তিনি বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এসএমসি’র বহুমুখী পণ্যসম্ভার ও কার্যক্রমসমূহ উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

তিনি আরও উল্লেখ করেন, এসএমসি তার জনস্বাস্থ্য পণ্য ও সেবার মাধ্যমে ধারাবাহিকভাবে জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির বলেন, এসএমসি ইএল সকল ক্যাটাগরিতে মানসম্মত পণ্যের সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, রিহাইড্রেশন ক্যাটাগরিতে এসএমসি ওরস্যালাইন, এসএমসি প্লাস ও এসএমসি ফ্রুটি; কনডম ক্যাটাগরিতে সেনসেশন ও প্যান্থার; পরিবার পরিকল্পনায় ফেমিকন, ফেমিপিল ও নোরিক্স-১; নারীদের স্বাস্থ্য সুরক্ষায় জয়া স্যানিটারি ন্যাপকিন; শিশুদের জন্য স্মাইল বেবি ডায়াপার; এবং টেস্ট মি ইনস্ট্যান্ট পাউডার ড্রিংকসসহ প্রতিটি ক্যাটাগরিতে এসএমসি’র শক্তিশালী ও জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে। তিনি আরও বলেন, এসকল পণ্যসামগ্রী সম্মিলিতভাবে মানুষের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে অবদান রাখার পাশাপাশি টেকসই বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়নে এসএমসি’র লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এসএমসি’র জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে এসএমসি কিভাবে বহুমুখী পণ্য ও সেবার মাধ্যমে কোম্পানীর অভীষ্ঠ লক্ষ্য বাস্তবায়ন করছে, তা সুপষ্টভাবে তুলে ধরেছে। মেলায় অংশগ্রহণের মাধ্যমে এসএমসি নারী, শিশু তথা পরিবারের সকলের সুস্থতা নিশ্চিত করার মাধ্যমে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। দর্শনার্থীদের এসএমসি প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য উৎসাহিত করা হচ্ছে যাতে তারা এসএমসি’র পণ্য, স্বাস্থ্যসেবা এবং চলমান উদ্যোগ সম্পর্কে জানতে পারে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By