শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ডিজের তালে সৌদি মাতালেন কে এই তুরিন?

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:৪৫ পূর্বাহ্ন

সৌদি আরবে ‘রিয়াদ সিজন’ মাতালেন বাংলাদেশি তারকা ডিজে তুরিন। বাংলাদেশি গানের সুরে ও তালে প্রতিদিনই লাখো দর্শক শ্রোতাদের মাতিয়ে নজর কেড়েছেন এ তরুণী। চারদিনব্যাপী এ উৎসবে অংশ নিয়েছেন বাংলাদেশি অন্যান্য তারকারাও।

তুরিন জানান, শ্রোতা ও দর্শকদের চাহিদার কারণে প্রতিদিন দু’বার মঞ্চে পারফর্ম করতে হয়েছে তাকে। প্রায় দশ লাখ প্রবাসীর উপস্থিতিতে দেশের ফোক রক ও জনপ্রিয় ধারার গানের সুরে ও তালে মূর্ছনা ছড়ান তিনি।

ছোটবেলা থেকেই তুরিন মডেল হয়েছেন অসংখ্য বিজ্ঞাপনে। ২০১৮ সালে মিস কালচার ট্যুরিজম বিউটি পেজেন্টের মধ্য দিয়ে ফের আলোচনায় আসেন তিনি। দেশের বড় বড় ব্র্যান্ডের সাথে মডেলিং করেছেন। অভিনয় করেছেন বেশকিছু টেলিভিশন নাটকেও। চলতি বছর অনন্য মামুন পরিচালিত ‘মেক আপ’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। তবে, সবকিছু ছাপিয়ে তুরিন ডিজে ক্যারিয়ারকেই সামনে এগিয়ে রাখছেন।

ডিজে হিসেবেও যে দর্শক ও শ্রোতাদের তুমুল ভালোবাসা অর্জন করা যায় তার সাক্ষ্য বহন করছেন ডিজে তুরিন। নিয়মিতই দেশের করপোরেট আয়োজনগুলোতে পারফর্ম করছেন তিনি। প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল শো’তে পারফর্মের অভিজ্ঞতাও হয়ে গেল রিয়াদ সিজনে অংশ নিয়ে। গত ১১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর নিয়মিতই রিয়াদের স্টেজে পারফর্ম করেন তিনি। লাখো মানুষ তার ডিজের তালে নাচছেন। তুরিনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে দর্শকের হর্ষধ্বনী ও তুরিন তুরিন বলে মঞ্চে স্বাগত জানানোর দৃশ্যও।

তুরিন বলেন, ‘বাংলাদেশে নিয়মিতই করপোরেট শো করছি। কিন্তু সৌদি আরবে এসে অভূতপূর্ব এ আয়োজনে এত দারুণ অডিয়েন্স কখনও পাইনি। দেশের বাইরে থাকা মানুষগুলো দেশের গানের সুরে ও তালে যেভাবে আনন্দে নেচে-গেয়ে উৎসব উদযাপন করছেন তাতে অবদান রাখতে পারছি এটি আনন্দের ও সম্মানের। সবার ভালোবাসা পাচ্ছি। প্রতিদিন প্রায় দশ লাখ অডিয়েন্স ছিল। দারুণ অভিজ্ঞতা।’

মাত্র তিনবছরের ক্যারিয়ারে এমন জনপ্রিয়তার রহস্য কিছুটা উন্মোচন করলেন তুরিন। ‘পারফর্মেন্স ছাড়াও এর আরেকটা কারণ আমার গ্ল্যামার ও আউটফিট। প্রতিটি শো’তেই আমি নতুনভাবে হাজির হই। ব্র্যান্ড ও শো’র থিমের সাথে মিল রেখে পোশাক চয়েজ করি। সৌদিতে লেহেঙ্গা পরছি। লাল সবুজ প্রাধান্য পাচ্ছে নিজেকে উপস্থাপনের ক্ষেত্রে।’

তুরিন জানান, দেশে নিয়মিত শো ছাড়াও তার পরবর্তী আন্তর্জাতিক শো হতে যাচ্ছে মালদ্বীপে। ডিজের তালে সৌদি মাতালেন কে এই তুরিন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By