শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

শাহরুখের নায়িকা গায়ত্রী কেন ছেড়েছিলেন বলিউড?

সীমু দা
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%81%E0%A6%96%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE %E0%A6%97%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%95%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9B%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%89%E0%A6%A1

যে সিনেমা দিয়ে বলিউডে আসেন গায়ত্রী জোশী সে সিনেমাই হয় শেষ সিনেমা। সিনেমাটি হল আশুতোষ গোয়ারিকর পরিচালিত বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘স্বদেশ’। এরপর চলচিত্র জগত থেকে হাড়িয়ে যান তিনি। অনেকেরই প্রশ্ন কেন শাহরুখের নায়িকা হঠাৎ করে হাড়িয়ে গেল।


গায়ত্রী জোশী বর্তমানে পরিবার নিয়ে সুখে আছে। তিনি বিয়ের পর সিনেমা থেকে সরে দাঁড়ান। তার স্বামী বিকাশ ওবেরয়ের। জানা যায় তাঁর স্বামী ভারতের ৫৯তম ধনী ব্যক্তি। তাঁর সম্পদের পরিমাণ ৪৮ হাজার ১০০ কোটি রুপি। যা শাহরুখ খানের থেকেও অনেক বেশি।


গায়ত্রী জোশী ২০১৯ সালে বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাতকারে জানান, ‘স্বদেশ’ সিনেমা সফল হওয়ার পর পরবর্তী সিনেমা বেছে নেওয়ায় তিনি বেশ সতর্ক হয়ে যান। ‘স্বদেশ’-এর জন্য তিনি বেশ কয়েকটি অভিনেত্রীর পুরস্কারও লাভ করেন। আর ঠিক তখনই তার সাথে পরিচয় হয় রিয়েল এস্টেট ব্যবসায়ী বিকাশ ওবেরয়ের সাথে। আর সেখান থেকেই শুরু তাদের প্রেমের সম্পর্ক।


সিনেমা ছাড়ার বিষয়ে গায়ত্রী বলেন, আমার স্বামী বিকাশ ওবেরয়ের সঙ্গে দেখা করি। আমার ক্যারিয়ার যেদিকে যাচ্ছিল, তাতে খুবই সন্তুষ্ট ছিলাম। যখন বিকাশের সঙ্গে দেখা হয়, তখন বুঝতে পারি- সিনেমা করা বা বলিউডে থাকার চেয়েও আমি এটাকে বেশি চাই। এ কারণেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য বেশ সহজ ছিল।


গায়ত্রীর সাথে বিয়ে নিয়ে তার স্বামী জানিয়েছিলেন, বিয়ের অনেক আগে থেকে গায়ত্রীকে চিনতাম। আমরা বন্ধু ছিলাম। বলা যায়, পরিচিতজনের মতো। সৌভাগ্যবশত, বিভিন্ন জায়গায় আমাদের বারবার দেখা হয়ে যেত। আমার জোরালোভাবে মনে হয়েছিল- এই মেয়েটির সঙ্গে বাকি জীবন কাটাতে চাই।


মুম্বাইয়ের জুহু এলাকায় ৭৫ হাজার বর্গফুট আয়তনের নয়তলা একটি বাড়িতে স্বামী ও দুই সন্তান নিয়ে বসবাস করেন গায়ত্রী। ইতালির স্থপতি ও ডিজাইনার পিয়েরো লিসোনি বাড়িটির নকশা করেছেন।


বিলাশবহুল এ বাড়িটি নিয়ে গায়ত্রী ওবেরয় বলেন, বিকাশ সবসময় বলত-বাড়িটা যেন একটা বুটিক হোটেলের মতো চলে। শুরুতে এ তুলনাটা আমার একেবারেই ভালো লাগেনি। কারণ এটা তো বাড়ি, হোটেল না। তবে এটা সত্যি যে, দক্ষতার সঙ্গে পরিচালিত হয়। বাড়িটিতে বিখ্যাত শিল্পী রবীন্দ্র রেড্ডি, এম এফ হুসেন ও মনজিৎ বাওয়ারের শিল্পকর্মও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By