শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, লাখেরও বেশি মৃত্যুর শঙ্কা ঢাকাসহ ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রীর ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি, পিছু ছাড়ছেন না এমবাপ্পে-হালান্ড ৭ জেলায় ঝড়-বজ্রপাতের সতর্কতা, সন্ধ্যার মধ্যে দুর্যোগের শঙ্কা হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’ হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর নকআউটে নরওয়ে ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ

ট্রাম্পের স্বাক্ষরে দীর্ঘতম মার্কিন শাটডাউনের অবসান

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:১১ পূর্বাহ্ন

অবশেষে মার্কিন সরকারে শাটডাউনের অবসান ঘটাতে বুধবার (১২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘণ্টা দুই আগে প্রতিনিধি পরিষদ খাদ্য সহায়তা পুনরায় চালু, কয়েক লাখ সরকারি কর্মীর বেতন পরিশোধ এবং বিপর্যস্ত বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল করার পক্ষে ভোট দেয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্পের স্বাক্ষরের ফলে, ৪৩ দিনের শাটডাউনে বেতন না পেয়ে কাজে অনীহা প্রকাশ করা সরকারি কর্মীরা বৃহস্পতিবার থেকেই ফিরতে পারবেন। তবে পূর্ণমাত্রায় সরকারি সেবা ও কার্যক্রম ফের চালু হতে কত সময় লাগবে, তা এখনও অনিশ্চিত।

প্রেসিডেন্টের অনুমোদনের আগের ধাপে, প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের আধিপত্য থাকার পরও ২২২–২০৯ ভোটে বিলটি পাস হয়। স্বাস্থ্যখাতে সরকারি ভর্তুকির প্রশ্নে সিনেটে মতবিরোধের জেরে ডেমোক্র্যাটদের ক্ষোভ এখনও কমেনি, কেননা ভর্তুকি বৃদ্ধির প্রশ্নে এখনও কোনও স্পষ্ট সমাধান আসেনি। তবে ট্রাম্পের কারণে রিপাবলিকান শিবির ভেঙে পড়ার ঝুঁকি রোধ করেছে।

বিলটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারি তহবিলের মেয়াদ বাড়াবে। এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র সরকার বছরে প্রায় ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ঘাটতি যুক্ত হবে, যার ফলে দেশের মোট ঋণ ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাবে।

এই ভোটের মাত্র আট দিন আগে ডেমোক্র্যাটরা কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচনে জয় পেয়েছে। অনেকের ধারণা ছিল, এতে স্বাস্থ্যবিমা ভর্তুকি বৃদ্ধির দাবিতে তাদের অবস্থান আরও শক্ত হবে। তবে এই চুক্তির ফলে বিষয়টি এখন ডিসেম্বর মাসে সিনেটে ভোটে উঠবে, কিন্তু প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি।

তবে, শাটডাউন নিয়ে দুদল পরস্পরের তীব্র বিষোদগার ও কাদা ছোঁড়াছুঁড়ি করলেও, আখেরে কেউই এই অচলাবস্থা থেকে স্পষ্ট কোনও বিজয় অর্জন করতে পারেনি। বুধবার রয়টার্স/ইপসোস প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ৫০ শতাংশ মার্কিন এই অচলাবস্থার জন্য রিপাবলিকানদের ওপর ক্ষিপ্ত। অন্যদিকে, ৪৭ শতাংশ মনে করেন ডেমোক্র্যাটরা শাটডাউনের জন্য দায়ী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By