জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
টস শেষে মিরাজ বলেন, ‘গত ম্যাচে আমাদের বোলিং প্রত্যাশা অনুযায়ী হয়নি। তবে আমরা সেটি পেছনে ফেলে নতুনভাবে শুরু করতে চাই। ব্যাটিংয়ে টপ অর্ডারকে বড় জুটি গড়তে হবে, আর শেষদিকে ইনিংসটি ভালোভাবে শেষ করাটাও গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে কিছু ভুল ছিল, কিন্তু আমরা ইতিবাচক বিষয়গুলো নিয়েই এগিয়ে যেতে চাই। এখানে ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছি, তাই কন্ডিশন সম্পর্কে আমাদের ভালো ধারণা হয়েছে। আগের ম্যাচে ব্যাটিংয়ে আমরা নিজেদের সেরাটা দেখাতে পারিনি।’
শেষ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু ও তানাকা চিভাঙ্গা।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);