মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন | Amar Bangla BANGLADESH বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমু দা
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

রংপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় যৌক্তিক সময়ের মধ্যেই জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে সংঘটিত কোনো অপরাধের ঘটনায় পুলিশ দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়নি। এটিকে বর্তমান সরকারের অন্যতম কৃতিত্ব বলেও উল্লেখ করেন তিনি।


তিনি বলেন, রংপুরের হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। রামিসা হত্যা মামলাসহ বেশ কয়েকটি অপরাধের বিচারও দ্রুত সম্পন্ন হয়েছে। এত অল্প সময়ে এর চেয়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না।


সালাহউদ্দিন আহমদ বলেন, রাতারাতি কোনো বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে, যাতে তারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হয়। পুলিশ বাহিনীকে আরও শৃঙ্খলিত ও কার্যকর বাহিনীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By