শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না: শুভেন্দু অধিকারী মুষলধারে বৃষ্টি শুরু ঢাকায়, থাকবে কত দিন

চিকিৎসকদের নিয়ে জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ ড্যাবের

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের চিকিৎসা পেশা ও চিকিৎসকদের নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব।

আজ রবিবার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেছেন যে, চিকিৎসকরা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর টাকা খায়, যা চিকিৎসা ব্যয়কে ২০ শতাংশ বাড়িয়ে তোলে।’ তার এমন বক্তব্য চিকিৎসক সমাজের প্রতি অসম্মানজনক। পুরো চিকিৎসক সমাজকে নিয়ে তার এমন বিভ্রান্তিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ড্যাব নেতারা। এ ধরনের ঢালাও বক্তব্যের কারণে চিকিৎসক সমাজের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতা বৃদ্ধি পাবে এবং চিকিৎসার জন্য বিদেশ গমনের প্রবণতা বৃদ্ধি পাবে বলেও মনে করেন ড্যাব নেতারা। তাই ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরকে তার বক্তব্য প্রত্যহার করার আহ্বান জানিয়েছে ড্যাব।

বিবৃতিতে ড্যাব নেতারা আরও বলেন, জুলাই বিপ্লবসহ যেকোনও জাতীয় দুর্যোগে দেশের প্রয়োজনে চিকিৎসকরা সর্বাগ্রে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদেশের চিকিৎসকরা আমাদের আশেপাশের দেশের চিকিৎসকদের তুলনায় এখনও স্বল্প বেতনে জনগণের সেবা দিয়ে আসছে।

জনস্বার্থে চিকিৎসা পেশার উন্নতি নিয়ে সুচিন্তা ও ইতিবাচক কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান ড্যাব নেতারা।

তারা আরও বলেন, চিকিৎসা পেশা ও চিকিৎসক সমাজকে নিয়ে করা সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ড্যাব তার স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এদেশের সাধারণ চিকিৎসক সমাজকে সঙ্গে নিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ও চিকিৎসা পেশার সম্মান রক্ষায় কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By